shono
Advertisement
ajker mithun Rashifal

১৬ আগস্ট ২০২৬: মিথুন রাশির আজকের দিন

গ্রহ-নক্ষত্রের চলন আর মহাজাগতিক শক্তির প্রভাবে প্রতিটি দিনই আমাদের জীবনে নতুন বার্তা নিয়ে আসে। আজ কার ভাগ্যে সাফল্যের যোগ, আর কে-ই বা সতর্ক থাকবেন, জেনে নিন আজকের রাশিফলে।
Published By: Buddhadeb HalderPosted: 07:02 AM Aug 16, 2026Updated: 06:09 PM Aug 15, 2026

বুধের প্রভাবে আজ দিনটি অত্যন্ত শুভ। বুদ্ধি ও বুদ্ধিমত্তার জোরে আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ রয়েছে। নতুন ব্যবসার শুভ সূচনা হতে পারে। ব্যবসায়ীদের জন্য লাভের সম্ভাবনা বেশ জোরালো। সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। বন্ধুদের সাহায্য পেতে পারেন। দূর সম্পর্কের স্বজনের কাছ থেকে সুখবর পাওয়ার আশা রয়েছে। শিক্ষার্থীদের জন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়ার উপযুক্ত সময়। প্রেম জীবনে মধুরতা আসবে। শরীর-স্বাস্থ্য ভালোই থাকবে।

Advertisement

  • শুভ সংখ্যা: ৫
  • শুভ রং: সবুজ
  • প্রতিকার: শ্রীগণেশের পূজা করুন।
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement