বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে কিছু পরিবর্তন আসবে। সন্তানের বদমেজাজী স্বভাবের জন্য পরিবারে অশান্তি। সপ্তাহের মধ্যভাগে কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের যোগ। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। ব্যবসায় বকেয়া অর্থ এই সময় ফেরত পেতে পারেন। পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি শুভ। বয়স্ক জাতক-জাতিকারা সেবা ও পরোপকারের মধ্যে দিয়ে মানসিক শান্তি লাভ করবেন। ভবিষ্যতে সঞ্চয়ের জন্য খরচ কমানোর চিন্তাভাবনা এখন থেকে শুরু করুন। বহুদিন ধরে চলা ব্যবসার জটিলতা এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে।
Advertisement
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
