কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। আয় অপেক্ষা ব্যয় বেশি হওয়ার ফলে সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। এই সময় ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই শ্রেয়। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। বিদ্যার্থীদের জন্য সপ্তাহের মধ্যভাগে শুভ সময় আসছে। বয়স্ক জাতক-জাতিকারা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভ। ছোট ব্যবসায়ে কোনও কর্মচারীর আচার-আচরণের জন্য লোকসান দেখা দিতে পারে।
Advertisement
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
