shono
Advertisement
Weekly Meen Rashifal

সাপ্তাহিক রাশিফলে মীন (২৩ আগস্ট-২৯ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি, বুধ ও কেতু, কন্যায় শুক্র, ধনুতে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:11 AM Aug 23, 2026Updated: 11:22 AM Aug 23, 2026

সপ্তাহের প্রারম্ভে নিজস্ব কর্মের জগতে পরিবর্তন লক্ষ‌্য করা যায়। শ্বশুরকূল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। পিতা বা মাতা কারও একজনের শরীর খুব একটা ভালো যাবে না। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চিত অর্থ খরচ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ‌্য করতে পারবেন। এই সময় বিভিন্ন উপায়ে হাতে অর্থ আসতে পারে। নব-বিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগে শুভ সময় আসছে। অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ‌্য হানির কারণ হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement