shono
Advertisement
Weekly Kumbh Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (২৩ আগস্ট-২৯ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি, বুধ ও কেতু, কন্যায় শুক্র, ধনুতে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM Aug 23, 2026Updated: 12:04 PM Aug 23, 2026

বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে কিছু পরিবর্তন আসবে। সন্তানের বদমেজাজী স্বভাবের জন‌্য পরিবারে অশান্তি। সপ্তাহের মধ‌্যভাগে কর্মপ্রার্থীদের নতুন কর্মলাভের যোগ। শিল্পী ও কলাকুশলীদের নতুন কাজের যোগাযোগ হতে পারে। ব‌্যবসায় বকেয়া অর্থ এই সময় ফেরত পেতে পারেন। পরিবহন ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। বয়স্ক জাতক-জাতিকারা সেবা ও পরোপকারের মধ‌্যে দিয়ে মানসিক শান্তি লাভ করবেন। ভবিষ‌্যতে সঞ্চয়ের জন‌্য খরচ কমানোর চিন্তাভাবনা এখন থেকে শুরু করুন। বহুদিন ধরে চলা ব‌্যবসার জটিলতা এই সময় কেটে যাওয়ার সম্ভাবনা। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement