shono
Advertisement

Breaking News

Weekly Kumbh Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু, মীনে শনি, মঙ্গল এবং বুধ। ৩০ এপ্রিল বুধ মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM Apr 26, 2026Updated: 02:01 PM Apr 26, 2026

বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে ভাগ্যের সহায়তা পাবেন। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। নিজের বিবাহিত জীবনে বহু ঘাত-প্রতিঘাত থাকলেও আগামিদিনে ধীরে ধীরে কাটিয়ে উঠতে পারবেন। ব‌্যবসায় সাময়িক মন্দাভাব দেখা দিলেও আগামিদিনে তার থেকে বেরিয়ে আসতে পারবেন। ভালো কোনও যোগাযোগে স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি। খুচরো ব‌্যবসায়ী ও পাইকারী বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন‌্য আধ‌্যাত্মিক জীবনে প্রবেশ করুন। নতুন গৃহ নির্মাণের জন‌্য ব‌্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement