এই সপ্তাহে আয়-ব্যয়ের সমতা রাখা কঠিন হবে। কর্মক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতি। মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। ব্যবসায়ীদের ধার দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকা বাঞ্ছনীয়। অংশীদারী ব্যবসায় অংশীদারের অসততায় ব্যবসায় অধোগতি। অন্যের কথায় বিনিয়োগ করতে যাবেন না। এই সময় বিভিন্ন সূত্র থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। পিতার শরীর খুব একটা ভালো যাবে না। বেহিসাবী খরচের ফলে সংসারে অশান্তি। নিজের জীবনের দুর্বলতা সকল বন্ধু-বান্ধবের কাছে প্রকাশ করবেন না। পারিবারিক সম্পত্তি নিয়ে ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে।
Advertisement
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll
