shono
Advertisement

Breaking News

Weekly Pisces Rashifal

সাপ্তাহিক রাশিফলে মীন (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু, মীনে শনি, মঙ্গল এবং বুধ। ৩০ এপ্রিল বুধ মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:11 AM Apr 26, 2026Updated: 01:56 PM Apr 26, 2026

কর্মস্থানে গণ্ডগোলের জন‌্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। লটারি বা শেয়ারে মোটা টাকা বিনিয়োগ করবেন না। উচ্চশিক্ষায় সাফল্যের সম্ভাবনা। পিতা-মাতার স্বাস্থ‌্য মোটামুটি ভালোই থাকবে। আয়-ব‌্যয়ের সামঞ্জস‌্য রেখে চলার চেষ্টা করুন। ব‌্যবসায়ীদের ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। কতিপয় জাতক-জাতিকাদের দ্বিমুখী উপায়ে রোজগার হতে পারে। খাবারের ব‌্যাপারে সচেতন থাকুন। কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ অনুযায়ী কাজ করুন। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। গাড়ি চালকেরা অত‌্যন্ত সাবধানে গাড়ি চালান। স্ত্রীর স্বাস্থ‌্য এই সময় কিছুটা খারাপ হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement