shono
Advertisement

Breaking News

Weekly Scorpio Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (২৬ এপ্রিল-০২ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে রবি, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু, মীনে শনি, মঙ্গল এবং বুধ। ৩০ এপ্রিল বুধ মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:07 AM Apr 26, 2026Updated: 02:08 PM Apr 26, 2026

সপ্তাহের শুরুতে ব‌্যবসায়ীরা তাদের পাওনা টাকা ফেরত পেতে পারেন। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে স্বাস্থ‌্যহানির আশঙ্কা। কর্মক্ষেত্রে অত‌্যাধিক ব‌্যস্ততার জন‌্য ব‌্যক্তিগত জীবনে সমস‌্যার সৃষ্টি হতে পারে। হস্তশিল্পীদের তাদের কাজের নৈপুণ্যের জন‌্য ভালো কাজের সুযোগ আসবে। ব‌্যবসায় সাময়িক চাপ থাকবে। বন্ধুর কাছ থেকে উপহার পেতে পারেন। উচ্চশিক্ষার জন‌্য বিদেশ যাত্রার যোগ। স্ত্রীর স্বাস্থ‌্য চিন্তার কারণ হবে। পরিবারে একাকীত্বে ঘোচাবার জন‌্য কাছে-পিঠে ভ্রমণে যেতে পারেন। কোনও ব‌্যক্তির সঙ্গে যোগাযোগ ব‌্যবসায় উন্নতি। সামাজিক কাজে নাম ও যশ বৃদ্ধি পাবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement