সপ্তাহের শুরুটা গতানুগতিক ভাবে চলবে। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচাবার জন্য ছোটখাটো ভ্রমণে বেরিয়ে পড়ুন। পরিবারে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে গুরুজনদের পরামর্শ অবশ্যই নেবেন। সরকারি কর্মচারীদের এই সময় পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ্য করা যায়। পরীক্ষার্থীদের পরীক্ষার ফল আশাব্যাঞ্জক হবে। এইসময় লটারি বা শেয়ারে কিছু প্রাপ্তিযোগ হলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। নতুন যানবাহন কেনার জন্য অর্থের সংস্থান হয়ে যাবে। কর্মক্ষেত্রে উন্নতির জন্য অধিক পরিশ্রম করতে হবে। নব-বিবাহিতদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
