shono
Advertisement
Weekly Vrishchik Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মঙ্গল বৃষে, বুধ মিথুনে, রবি ও বৃহস্পতি কর্কটে, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে বক্রী শনি। ২ আগস্ট রাত্রি ১০.৪২ মিঃ মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট রাত্রি ৭.৫৪ মিঃ বুধের প্রবেশ আছে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:07 AM Aug 02, 2026Updated: 11:41 AM Aug 02, 2026

সপ্তাহের শুরুতে ব‌্যবসায়ীরা তাদের পাওনা টাকা ফেরত পেতে পারেন। শিক্ষার্থীদের ভালো ফল করার জন‌্য কঠোর পরিশ্রম করতে হবে। কর্মক্ষেত্রে বড় কোনও সমস‌্যায় জড়িয়ে বিপত্তির সম্ভাবনা। নিজের অসাবধানতার জন‌্য মূল‌্যবান সামগ্রী চুরি বা হারিয়ে যেতে পারে। সন্তানের বিবাহ নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। পরিবারের প্রতি কর্তব‌্য পালন করলেও পরিবারের সদস‌্যদের কাছ থেকে খুব একটা ভালো ব‌্যবহার পাবেন না। অংশীদারী ব‌্যবসায় কিছু সমস‌্যার জন‌্য মুনাফা কম হবার সম্ভাবনা। জমি-জমায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। অত‌্যাধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। বয়স্ক জাতক-জাতিকারা সেবা ও পরোপকারের মধ‌্যে দিয়ে মানসিক শান্তি লাভ করবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement