shono
Advertisement
Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (২ আগস্ট-৮ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মঙ্গল বৃষে, বুধ মিথুনে, রবি ও বৃহস্পতি কর্কটে, সিংহে কেতু, কন্যায় শুক্র, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে বক্রী শনি। ২ আগস্ট রাত্রি ১০.৪২ মিঃ মঙ্গল মিথুনে প্রবেশ করবে। ৫ আগস্ট রাত্রি ৭.৫৪ মিঃ বুধের প্রবেশ আছে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:09 AM Aug 02, 2026Updated: 11:31 AM Aug 02, 2026

কর্মস্থলে জটিলতা বৃদ্ধিতে উদ্বেগ বাড়বে। পরিবারে আপনি সকলের জন‌্য কর্তব‌্য করলেও গুরুজন স্থানীয় কারওর ব‌্যবহারে দুঃখ পেতে পারেন। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। বিদেশে কর্মরত সন্তানের খবর না পাওয়ার ফলে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি। কৃষিজীবী, মৎস‌্যজীবীরা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবধানে থাকবেন। পরিবারে গুরুজনের প্রচেষ্টায় পারিবারিক অশান্তি অনেকাংশে লাঘব হবে। স্বার্থান্বেষী বন্ধু-বান্ধবের থেকে সতর্ক থাকুন। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি ভাই-বোনদের কলকাঠিতে না পাওয়ার সম্ভাবনা। জমি, বাড়ি ক্রয়ের আগে আইনজ্ঞের সঙ্গে আইনি পরামর্শে অবশ‌্যই করে নেবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement