এই সপ্তাহে এই রাশির জাতক-জাতিকারা ভাগ্যের সহায়তা পাবেন। অন্যের কথায় প্রভাবিত হয়ে প্রতিবেশীদের সঙ্গে বাক্-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন্য আরও উদ্যোগী হতে হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিরা নিজ দলে বড় পদ বা দায়িত্ব পেতে পারেন। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্র-ছাত্রীরা তাদের সাফলে ধরে রাখতে পারবে। খেলাধূলায় কৃতিত্বের জন্য সুনাম ও আয় বৃদ্ধি পাবে। বিদ্যুৎ ও আগুন থেকে সাবধান। ব্যবসায়ীদের আর্থিক লেনদেনের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে।
Advertisement
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
