shono
Advertisement
Weekly Kumbha Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (৩১ মে-০৬ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ, বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ৪ জুন শুক্র রাত্রি ৭.১৪ মিঃ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM May 31, 2026Updated: 12:19 PM May 31, 2026

এই রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে আর্থিক দিক থেকে মিশ্রফল পাবেন। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পূজাপাঠে মন দিন। ব‌্যবসায়ীদের নতুন ব‌্যবসা শুরু করার জন‌্য সময়টি শুভ। স্ত্রীর প্রচেষ্টায় সংসারে অর্থনৈতিক উন্নতি লক্ষ‌্য করতে পারবেন। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের জন‌্য গৃহ-নির্মাণে বাধা পড়তে পারে। সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভ। সন্তানের লেখাপড়ার জন‌্য ব‌্যয় বৃদ্ধি। রাজনীতির সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা নিজ দলে সম্মান জনকপদ পেতে পারেন। গুরুজনদের চিকিৎসা বিভ্রাটে হয়রানি ও অর্থব‌্যয়। আমদানি-রফতানী ব‌্যবসায় বাড়তি মুনাফা আসার যোগ। এই সময় পেটের সমস‌্যায় কষ্ট পেতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement