shono
Advertisement
Weekly Dhanu Rashifal

সাপ্তাহিক রাশিফলে ধনু (৩১ মে-০৬ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ, বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ৪ জুন শুক্র রাত্রি ৭.১৪ মিঃ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:08 AM May 31, 2026Updated: 12:14 PM May 31, 2026

বিগত সপ্তাহগুলির তুলনায় এই সপ্তাহে কিছু পরিবর্তন আসবে। পরিবহন ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের সময়টি শুভ। ব‌্যবসায় বকেয়া অর্থ এই সময় ফেরত পেতে পারেন। সপ্তাহের মধ‌্যভাগে কর্মপ্রাপ্তিদের নতুন কর্মলাভের যোগ। কর্মপ্রার্থীদের একাধিক উপায়ে আয়ের সুযোগ আসবে। ভাই-বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক শ্রীবৃদ্ধি লক্ষ‌্য করতে পারবেন। শ্বশুরকূল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। নব-বিবাহিতদের বিবাহিত জীবন সুখের হবে। অর্থ উপার্জনের জন‌্য অতিরিক্ত পরিশ্রম স্বাস্থ‌্যহানির কারণ হতে পারে। সংগীতশিল্পী, নৃত‌্যশিল্পীদের জন‌্য আগামিদিনে ভালো সময় আসছে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement