shono
Advertisement
Weekly Scorpio Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (৩১ মে-০৬ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ, বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে শনি। ৪ জুন শুক্র রাত্রি ৭.১৪ মিঃ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:07 AM May 31, 2026Updated: 12:12 PM May 31, 2026

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। শ্বশুরকূল থেকে স্থাবর সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস‌্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগে শুভ সময় আসছে। বয়স্ক জাতক-জাতিকারা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। লটারি বা শেয়ারে কিছু উপার্জন হলেও লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। শরীরের নিম্নাঙ্গে চোট আঘাত লাগার সম্ভাবনা। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের মান ও যশ বৃদ্ধি পাবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement