shono
Advertisement
Weekly Kumbh Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (০৩ মে-০৯ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভ মেষে রবি ও বুধ, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং সর্বশেষে মীনে শনি ও মঙ্গল। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:10 AM May 03, 2026Updated: 01:39 PM May 03, 2026

সপ্তাহের শুরুতে কোনও সুসংবাদ পেতে পারেন। পরিবারে কারওর চিকিৎসার জন‌্য ব‌্যয় বৃদ্ধি হতে পারে। পৈতৃক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে অধঃস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। ছেলে-মেয়েদের স্বাস্থ‌্য এই সময় খুব একটা ভালো নাও থাকতে পারে। কর্মপ্রার্থীরা প্রতিযোগীতামূলক পরীক্ষায় সাফল্যের জন‌্য পরিশ্রম করুন। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন‌্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা একাকীত্ব ঘোচাবার জন‌্য সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার চেষ্টা করুন। শ্বশুরকূল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement