দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন সপ্তাহের অদ্যভাগে পূরণ হতে পারে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ। হঠাৎ কোনও খবরে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। প্রতিবেশীর সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস্যার সমাধানের চেষ্টা করুন। বহুদিন ধরে চলা অর্থ সমস্যা ধীরে ধীরে কেটে যাবে। মধ্যবয়স্ক জাতক-জাতিকারা ডাক্তারকে দিয়ে মাঝেমধ্যে স্বাস্থ্য পরীক্ষা করুন। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় নতুন ব্যবসার সুযোগ আসবে। প্রিয়জনের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। ব্যবসায়ীদের এই সময় অতিরিক্ত বিনিয়োগ না করাই শ্রেয়। রাজনীতিবিদরা জনসংযোগ ও সমাজ সেবার মাধ্যমে সমাজে নিজের পরিচিতি বাড়ান।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll
