shono
Advertisement
Weekly Aries Rashifal

সাপ্তাহিক রাশিফলে মেষ (১৬ আগস্ট-২২ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, বুধ ও রবি, সিংহে কেতু, কন্যায় চন্দ্র ও শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ১৭ আগস্ট রবি সিংহে প্রবেশ করবে। ২২ আগস্ট রাত্রি ৭.২২মিঃ বুধ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:00 AM Aug 16, 2026Updated: 03:57 PM Aug 15, 2026

সপ্তাহের শুরুতে কাজের জায়গায় দায়িত্ব বাড়বে। অপ্রিয় সত‌্য বলে অপরের বিরাগ ভাজন হবেন না। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। কৃষিকার্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচাবার চেষ্টা করুন। এই সময় ব‌্যবসায়ীরা বড় বিনিয়োগ করে লাভের মুখ দেখতে পারেন। নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ নিন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। নতুন ব‌্যবসা করার সুযোগ আসবে তবে বুঝে শুনে ব‌্যবসা শুরু করবেন। কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। সন্তানের কুকীর্তির জন‌্য প্রতিবেশিদের কাছে বদনাম হতে পারে। গুরুপাক পানীয় খাওয়ার ফলে পেটের সমস‌্যা দেখা দিতে পারে। কন‌্যা সন্তানের খেলাধূলায় কৃতিত্বের জন‌্য আপনার মুখ উজ্জ্বল হবে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement