shono
Advertisement
Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (১৭ মে-২৩ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, চন্দ্র, বুধ, মিথুনে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:09 AM May 17, 2026Updated: 12:25 PM May 17, 2026

সপ্তাহটি গতানুগতি ভাবেই চলবে। প্রতিবেশীদের সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক উদ্বেগ বাড়বে। সৃষ্টিশীল কাজে বিশেষ স্বীকৃতির যোগ ও অর্থপ্রাপ্তি। বয়স্ক জাতক-জাতিকারা সেবা ও পরোপকারের মধ্যে দিয়ে মানসিক শান্তি লাভ করবেন। প্রবাসে বসবাসকারী সন্তানের আগমনে সংসারে খুশির হাওয়া। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহটি শুভ। পাওনা টাকা আদায় নিয়ে বন্ধুর সঙ্গে মতবিরোধ বহুদূর পর্যন্ত গড়াতে পারে। জীবনে যে কোনও পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে কাজ করুন। এই সময় স্ত্রীর শারীরিক অসুস্থতার জন‌্য আর্থিক অতিরিক্ত ব‌্যয় হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement