shono
Advertisement
Weekly Meen Rashifal

সাপ্তাহিক রাশিফলে মীন (১৭ মে-২৩ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, চন্দ্র, বুধ, মিথুনে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:11 AM May 17, 2026Updated: 11:45 AM May 17, 2026

এই রাশির জাতক-জাতিকারা স্বাধীনচেতা হলেও শান্তিপ্রিয় হয়ে থাকে। আমদানী-রফতানী ব‌্যবসার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের অভাবনীয় সাফল‌্য। কর্মপ্রার্থীরা বৃত্তিগত প্রশিক্ষণের মাধ‌্যমে নানান কাজে নিয়োজিত হতে পারেন। কর্মক্ষেত্রে প্রভূত উন্নতি ও দূর বদলির যোগ। শ্বশুরকূল থেকে অর্থপ্রাপ্তির যোগ প্রবল। উচ্চ-বিদ‌্যালাভে শিক্ষার্থীদের কিছু সমস‌্যা থাকবে। চাকরীপ্রার্থীদের চাকরি লাভের যোগ এই সময় নির্দেশ করে। বাবা-মায়ের স্বাস্থ‌্য নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। অবিবাহিতদের বিবাহ-যোগ বিদ‌্যমান। সন্তানের পড়াশোয় সার্বিক সাফল্যের জন‌্য দুশ্চিন্তা থেকে মুক্তি।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement