shono
Advertisement
Weekly Makar Rashifal

সাপ্তাহিক রাশিফলে মকর (২৩ আগস্ট-২৯ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি, বুধ ও কেতু, কন্যায় শুক্র, ধনুতে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:09 AM Aug 23, 2026Updated: 12:04 PM Aug 23, 2026

সপ্তাহের প্রথম জীবনে কিছু সমস‌্যা দেখা দিতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা মানসিক শান্তির জন‌্য পূজাপাঠে মন দিন। সন্তানের প্রতি আবেগতাড়িত হয়ে তাদের অন‌্যায় আবদার মেনে নেবেন না। পরিবারে কেউ কেউ আপনার সরলতার সুযোগ নিয়ে পারিবারিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করবে। জলবাহিত রোগ থেকে সাবধানে থাকুন। ব‌্যবসায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। লটারি বা শেয়ারে কিছু উপার্জন হলেও লোভের বশবর্তী হয়ে অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না। অত‌্যাধিক ব‌্যয়ের জন‌্য সঞ্চয়ে বাধা। শিক্ষার্থীদের পরীক্ষার সময় অসুস্থতার জন‌্য পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement