আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, তুলায় চন্দ্র, কুম্ভে রাহু ও বুধ, মীনে শনি, রবি ও মঙ্গল। ১০ এপ্রিল রাত্রি ১.১৬ মিঃ বুধ মীনে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ
পারিবারিক পরিস্থিতি প্রতিকূল হলেও নিজের বুদ্ধিবলে পরিস্থিতি নিজের আয়ত্তে আনতে পারবেন। ব্যবসায়ীদের ঋণ দেওয়া অর্থ ফেরত পেতে পারেন। নতুন সম্পত্তি ক্রয়ের ব্যাপারে বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নেবেন, না হলে প্রতারিত হওয়ার সম্ভাবনা। গুরুপাক ও উত্তেজক পানীয় খাওয়ার ফলে পেটের সমস্যা দেখা দিতে পারে। বন্ধুর সহায়তায় নতুন ব্যবসা শুরুর কথা ভাবতে পারেন। কর্মক্ষেত্রে গুপ্ত শত্রু আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সাফল্য পাবে না। পড়ুয়াদের জন্য সপ্তাহটি শুভ। মহিলাদের নতুন চাকরির সুযোগ আসতে পারে। সন্তানের কর্মপ্রাপ্তির খবরে সকলে আনন্দে থাকবেন।
বৃষ
সপ্তাহের শুরুতে আর্থিক লাভ ও আয়বৃদ্ধির সম্ভাবনা। জাতক-জাতিকার শর্করা বৃদ্ধি ও রক্তচাপ সাময়িক অসুবিধায় ফেলতে পারে। ব্যবসায় প্রতিযোগিতা থাকলেও শ্রীবৃদ্ধি ঘটবে। অযাচিতভাবে কারও উপকার করতে যাবেন না। এই সময় মনের কোনও ইচ্ছাপূরণ হতে পারে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ন্যায্যমূল্যের দোকানে ফসল বিক্রি করার চেষ্টা করুন। গৃহশান্তির জন্য বাড়িতে শান্তি স্বস্ত্যয়নের ব্যবস্থা করুন। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ন্যায্যমূল্যের দোকানে ফসল বিক্রি করার চেষ্টা করুন। সন্তানের খেলাধুলায় কৃতিত্বের জন্য গর্বিত হওয়ার যোগ।
মিথুন
কর্মক্ষেত্রে অতিরিক্ত দায়িত্ব নিয়ে কাজ করলেও সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন না। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আরও ভালো ফল পাওয়ার জন্য মনোযোগী হওয়া প্রয়োজন। হস্তশিল্পীরা তাঁদের শিল্পীসত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন। অত্যধিক পরিশ্রমে শারীরিক ও মানসিক ক্লান্তি দেখা দিতে পারে। বয়স্ক বাবা-মায়ের দায়িত্ব নেওয়ার ব্যাপারে নিজের ভাইবোনদের সঙ্গে আলোচনা করুন। ঘরে-বাইরে নিজের রাগ সংযত না রাখলে বিপত্তির আশঙ্কা। সপ্তাহের শেষে কর্মপ্রার্থীরা নতুন কোনও কাজের সন্ধান পেতে পারেন।
কর্কট
চাকরিস্থানে আরও ভালো খবর আশা করতে পারেন। ঝুঁকিপূর্ণ কাজ এই সময় এড়িয়ে চলুন। বন্ধুর দ্বারা উপকৃত হতে পারেন। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। এই সময় জীবনে বড় পরিবর্তন আশা করতে পারেন। আপনার সন্তান উচ্চশিক্ষায় সাফল্যের জন্য আপনার মুখ উজ্জ্বল করবে। গৃহে সুখ-শান্তি বজায় থাকবে। পরিবারে ভ্রাতৃস্থানীয় কারওর সঙ্গে বিবাদ হতে পারে। মহিলাদের এই সময় চাকরিতে উন্নতির যোগ লক্ষ্য করা যায়। যানবাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। স্ত্রীর ব্যবহারের জন্য সংসারে অশান্তি।
সিংহ
পারিবারিক ব্যবসায় উন্নতির যোগ। এই সপ্তাহে আয়-ব্যয়ের সমতা রাখা কঠিন হবে। ব্যবসায়ীদের পূর্বের পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। সন্তানের পড়াশোনায় অমনোযোগিতার ফলে পরীক্ষার ফল খুব একটা ভালো হবে না। ঘরে-বাইরে গোপন শত্রুর ব্যাপারে সাবধানে থাকুন। হস্তশিল্পীরা তাঁদের শিল্পসত্তার দক্ষতার কারণে সরকার থেকে প্রশংসিত হতে পারেন। কর্মপ্রার্থীদের নতুন কাজের সুযোগ আসবে। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন। জমি বা সম্পত্তি ক্রয়-বিক্রয়ের আগে আইনজ্ঞের পরামর্শ নেবেন। কৃষি-কার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পাবেন।
কন্যা
নতুন ব্যবসা শুরু করার আগে সেই ব্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। ছোট সন্তানদের বেশি বকাবকি না করে তাদের মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। ব্যবসায়ীদের শুল্ক-সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। আর্থিক লেনদেন নিয়ে কোনও বন্ধুর সঙ্গে বিবাদ হওয়ার আশঙ্কা। এই সময় বিভিন্ন সূত্র থেকে বাড়তি অর্থ হাতে আসতে পারে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যের জন্য পদোন্নতি আটকে যেতে পারে। সপ্তাহের মধ্যভাগে শ্বশুরকুল থেকে অর্থ ও সম্পত্তি প্রাপ্তির যোগ। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফল আশা করতে পারেন।
তুলা
সপ্তাহের শুরুতে জীবিকার জন্য ভিন রাজ্যে যেতে হতে পারে। নিজের ভুল সিদ্ধান্তের জন্য সংসারে খরচ বাড়তে পারে। এই সময় দীর্ঘদিনের কোনও সমস্যা মিটে যেতে পারে। অংশীদারী ব্যবসায় অংশীদারের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। স্ত্রীর কর্মক্ষেত্র পরিবর্তনের সুযোগ আসবে। সৃষ্টিশীল কাজে সাফল্যের জন্য সরকারি স্বীকৃতি পেতে পারেন। উচ্চপদস্থ ব্যক্তির বদান্যতায় ব্যবসায় শ্রীবৃদ্ধি। নববিবাহিতদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। আর্থিক বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন।
বৃশ্চিক
এই রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে সাফল্য ও আর্থিক উন্নতি। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। আপনার জীবনে বাইরের লোকের উপস্থিতি ক্ষতিকর হতে পারে। নিজের স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্নবান থাকুন। ব্যবসায় মন্দাভাব কেটে যাওয়ার সম্ভাবনা। এই সময় সরকারি কর্মচারীদের পদোন্নতি ও আর্থিক উন্নতি লক্ষ্য করা যায়। স্বাধীন পেশাগত ক্ষেত্রে অর্থসমস্যা সাময়িক। পিতামাতার উপস্থিতিতে ভাইবোনদের সঙ্গে পুরনো বিবাদ মিটে যেতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণারত ছাত্রছাত্রীরা তাঁদের সাফল্য ধরে রাখতে পারবেন।
ধনু
ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অতিরিক্ত শ্রম ও বুদ্ধির ফলে ব্যবসায় উন্নতি। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি নিজেরাই মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বন্ধুর সহায়তায় নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের বাঁচানোর চেষ্টা করুন। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। গুরুজন স্থানীয় ব্যক্তিদের জন্য কর্তব্য করলেও তাঁদের ব্যবহারে দুঃখ পেতে পারেন। আপনার শ্রম ও দক্ষতা থাকলেও কর্মক্ষেত্রে কতিপয় ব্যক্তির জন্য পদোন্নতি আটকে যেতে পারে। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা।
মকর
আর্থিক ব্যাপারে সতর্ক থাকুন। উচ্চপদস্থ কর্তা ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজের কাজ সুসম্পন্ন করার চেষ্টা করুন। পরিবারে সুযোগসন্ধানীদের থেকে সতর্ক থাকুন। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও আপনি আশানুরূপ ফল নাও পেতে পারেন। স্ত্রীর চাকরির পরিবর্তনের যোগ বিদ্যমান। শিক্ষার্থীদের দেশের বাইরে পড়াশোনার সুযোগ আসতে পারে। এই সময় লটারি বা শেয়ারে কোনও বিনিয়োগ না করাই শ্রেয়। কর্মপ্রার্থীদের চাকরি অপেক্ষা ব্যবসায় অর্থালাভ অনেক বেশি হবে। বয়স্ক জাতক-জাতিকারা আধ্যাত্মিক চেতনাকে কাজে লাগান।
কুম্ভ
এই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী বিভিন্ন কারণে মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে। সন্তানের স্বাস্থ্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। বাবা-মায়ের কারও একজনের শারীরিক অসুস্থতার জন্য অর্থব্যয়ের সম্ভাবনা লক্ষ্য করা যায়। ছাত্রছাত্রীরা মনের মতো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেতে পারেন। ব্যবসায় ঋণ বৃদ্ধি। মানসিক উদ্বেগের কারণ হতে পারে। বয়স্ক জাতক-জাতিকারা আধ্যাত্মিক চেতনাকে কাজে লাগান। রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁদের নিজ দলে উচ্চপদ পেতে পারেন। এই সময় পুরনো বন্ধুর সঙ্গে নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হতে পারে। দীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন সপ্তাহের অদ্যভাগে পূরণ হতে পারে।
মীন
ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। শিক্ষার্থীদের নিজের উদাসীনতার জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। নতুন গৃহনির্মাণের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। তবে ঋণ নেওয়ার আগে ঋণ পরিশোধের পরিকল্পনা করে নেবেন। কর্মজীবনে কোনও সমস্যা থাকলেও তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না। পৈত্রিক ব্যবসা বাড়ানোর জন্য অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে রূঢ় ভাষায় কথা বলবেন না। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করুন। কোনও বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে স্বাস্থ্যহানির আশঙ্কা।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবেll