কর্মক্ষেত্রে আপনার সরলতার সুযোগ নিয়ে সহকর্মীরা পদোন্নতি আটকে দিতে পারে। গোপন শত্রু সম্পর্কে সচেতন ও সজাগ থাকতে হবে। ছোট সন্তানদের মৌসুমী রোগ থেকে সাবধানে রাখুন। ঠিকাদারী কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নতুন কাজের সুযোগ আসবে। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালোই হবে। অধঃস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন। কর্মপ্রার্থীদের কর্ম অনুসন্ধানের জন্য আরও উদ্যমী হতে হবে। পারিবারিক শান্তির জন্য সকলের সঙ্গে মিলে মিশে থাকার চেষ্টা করুন। রাজনীতির সঙ্গে যারা আছেন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। বয়স্ক জাতক-জাতিকারা এই সময় জ্বর ও সর্দিকাশিতে কষ্ট পেতে পারেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
