shono
Advertisement
Weekly Sagittarius Rashi

সাপ্তাহিক রাশিফলে ধনু (১৬ আগস্ট-২২ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, বুধ ও রবি, সিংহে কেতু, কন্যায় চন্দ্র ও শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ১৭ আগস্ট রবি সিংহে প্রবেশ করবে। ২২ আগস্ট রাত্রি ৭.২২মিঃ বুধ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:08 AM Aug 16, 2026Updated: 04:21 PM Aug 15, 2026

সপ্তাহটি আপনাকে শুভাশুভ ফল প্রদান করবে। আমদানি-রফতানি ব‌্যবসায় বাড়তি মুনাফা আসার যোগ। সন্তানের চোখের সমস‌্যার জন‌্য পড়াশোনায় বাধা। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সাবধানতা অবলম্বন করুন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদান‌্যতায় পদোন্নতি ও আর্থিক উন্নতি। নিজেদের ব‌্যক্তিগত জীবনে অন‌্যের মতামত নিতে যাবেন না। ব‌্যবসায় ভুল সিদ্ধান্ত নেবার ফলে মুনাফায় তার প্রভাব পড়বে। বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন। ব‌্যবসা সম্প্রসারণের জন‌্য আর্থিক সংস্থা থেকে ঋণ নিতে পারেন। তবে ঋণ নেওয়ার পূর্বে, ঋণ পরিশোধের পরিকল্পনা তৈরি করুন। আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement