shono
Advertisement
Weekly Sagittarius Rashi

সাপ্তাহিক রাশিফলে ধনু (০৭ জুন-১৩ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি, মিথুনে বুধ ও শুক্র, কর্কটে বৃহস্পতি, সিংহে কেতু, কুম্ভে রাহু ও চন্দ্র, মীনে শনি। ৮ জুন বিকেল ৫.৪৩ মিঃ কর্কটে শুক্র প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:08 AM Jun 07, 2026Updated: 02:19 PM Jun 06, 2026

এই সপ্তাহটি খরচবহুল সপ্তাহ। সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। নব-বিবাহিতদের দাম্পত‌্য জীবনে মাধুর্য‌্য থাকবে। নতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। কর্মজীবনে বড় পরিবর্তন আসবে। বয়স্ক জাতক-জাতিকারা পথে-ঘাটে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। অংশীদারী ব‌্যবসায় এখনই মোটা টাকা বিনিয়োগ করবেন না। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ‌্যমে ব‌্যবসা শুরু করার চেষ্টা করুন। যারা সমাজজীবনে পরিচিত তারা এমন কিছু করবেন না যাতে তাদের বদনাম হয়। চাকরির স্থানে ভালো খবর আশা করতে পারেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement