খরচ বহুল সপ্তাহ হলেও নানা উপায়ে অর্থ হাতে আসবে। কৃষিজ উৎপাদন কিছুটা বৃদ্ধি পেলেও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য শস্যহানির আশঙ্কা থাকবে। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ্যমে ব্যবসা শুরু করার চেষ্টা করুন। স্বামী-স্ত্রীর মনোমালিন্যের ফলে সন্তানের মনের উপর প্রভাব পড়তে পারে। ব্যবসা ক্ষেত্রে প্রতিদ্বন্দী ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকলেও সহকর্মীরা আপনার সঙ্গে সহযোগীতা নাও করতে পারে। পিতা-মাতার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে। সন্তানের বিবাহের ব্যাপারে কথাবার্তা এগিয়ে রাখতে পারেন। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় দ্বি-মুখী উপার্জন হতে পারে। বাড়িতে শুভ অনুষ্ঠানের জন্য মনের আনন্দ বৃদ্ধি পাবে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
