shono
Advertisement
Weekly Virgo Rashi

সাপ্তাহিক রাশিফলে কন্যা (১৬ আগস্ট-২২ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, বুধ ও রবি, সিংহে কেতু, কন্যায় চন্দ্র ও শুক্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। ১৭ আগস্ট রবি সিংহে প্রবেশ করবে। ২২ আগস্ট রাত্রি ৭.২২মিঃ বুধ সিংহে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
Published By: Buddhadeb HalderPosted: 07:05 AM Aug 16, 2026Updated: 04:13 PM Aug 15, 2026

গ্রহ সন্নিবেশ অনুযায়ী কাজকর্মে ভাগ‌্যের আনুকূল‌্য পাবেন। এই সময় বাবা-মা কারওর শরীর নিয়ে দুশ্চিন্তায় থাকবেন। পথে-ঘাটে সাবধানে চলাফেরা করুন। সন্তানের ভবিষ‌্যত নিয়ে অযথা দুশ্চিন্তায় থাকবেন না। বিদ‌্যার্থীদের পড়াশোনায় নতুন যোগাযোগ আসতে পারে। ব‌্যবসায় প্রত‌্যাশিত অর্থ প্রাপ্তিতে বাধা। তবে ধৈর্য‌্য হারাবেন না। কল-কারখানার কর্মরত ব‌্যক্তিরা দুর্ঘটনার কবলে পড়তে পারেন। ঘরে-বাইরে গোপন শত্রুর ব‌্যাপারে সাবধানে থাকুন। কর্মক্ষেত্রে কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারে। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। বন্ধু-বান্ধবের বিপদে আপনি তাদের উপকারে লাগলেও আপনার অসময়ে তাদের কাউকে পাশে পাবেন না।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement