shono
Advertisement

Breaking News

Bangladesh Hilsa Fish

২ ইলিশের দাম দশ হাজার! বাংলাদেশের পদ্মাপারে চমক দিল রূপোলি শস্য

যে এলাকায় সাধারণত ইলিশ মেলে না, সেখান থেকেই বিশালাকার দুই মাছ পেলেন ওই ব্যবসায়ী।
Published By: Tiyasha SarkarPosted: 07:56 PM Feb 25, 2026Updated: 08:28 PM Feb 25, 2026

পদ্মায় উঠল বিরাট ২টি ইলিশ (Bangladesh Hilsa Fish)! ১০ হাজার টাকায় বিকোল সেই রূপোলি শস্য। দুটির মোট ওজন চারকেজি। রসনাতৃপ্তির জন্য তা কেনেন ইতালিপ্রবাসী এক ব্যক্তি।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দে পদ্মায় জল ও স্রোত কমে গিয়েছে। সেই কারণে সেখানে মৎস্যজীবীদের জালে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও খুব একটা ধরা পড়ছে না ইলিশ। তবে আজ, বুধবার ভোর ৫টা নাগাদ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চরকর্নেশন এলাকায় পদ্মানদীতে জাল ফেলেছিলেন সেকেন হালদার। তাতেই ধরা পড়ে বড় আকারের ওই দুটি ইলিশ। যার একটির ওজন ২ কেজি একশো গ্রাম, অপরটির ওজন এক কেজি নয়শো। মাছদুটি উঠতেই তা নিয়ে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় হালিম সরদারের মাছের আড়তে যান ওই মৎস্যজীবী। নিলামে তোলা হয় মাছদুটি। সেখানেই তা বিক্রি হয়। 

বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দে পদ্মায় জল ও স্রোত কমে গিয়েছে। সেই কারণে সেখানে মৎস্যজীবীদের জালে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়লেও খুব একটা ধরা পড়ছে না ইলিশ। এদিন সেখানেই মেলে ইলিশদুটি।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মহ শাহাজাহান শেখ বলেন, "দুই কেজি ১০০ গ্রাম ও এক কেজি ৯০০ গ্রাম ওজনের বড় দুটি ইলিশ নিলামে কিনেছি। পরে অনলাইনে যোগাযোগ করে মুন্সিগঞ্জ জেলা শহর এলাকার ইতালিপ্রবাসী এক ব্যক্তির কাছে ওই দুই ইলিশ মোট দশ হাজার টাকায় বিক্রি করেছি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement