মমতার মডেলই বাংলাদেশ জয় (Bangladesh Election Results) করলেন খালেদাপুত্র তারেক রহমান! ১৭ বছর পর ভোটের মুখে বাংলাদেশে ফিরে দেশবাসীর ভাগ্য বদলানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন BNP চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। নির্বাচনী ইস্তেহারে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার ধাঁচে 'ফ্যামিলি কার্ডে'র আশ্বাস দিয়েছিল তাঁর দল। ওয়াকিবহাল মহলের মতে, সেই মাস্টারস্ট্রোকেই প্রথমবার সরাসরি ভোটের ময়দানে নেমে বাজিমাত করলেন তারেক।
তৃণমূল সরকারের তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) স্বপ্নের প্রকল্প 'লক্ষ্মীর ভাণ্ডারে'র জনপ্রিয়তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। এই প্রকল্পের ধাঁচে মধ্যপ্রদেশে চালু হয়েছে 'লাডলি বেহেনা'। ওপার বাংলায়ও সেই লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই আস্থা আমজনতার। নির্বাচনী ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার ধাঁচে 'ফ্যামিলি কার্ডে'র আশ্বাস দিয়েছিল বিএনপি। ঠিক কী বলা হয়েছিল? আশ্বাস দেওয়া হয়, বিএনপি ক্ষমতায় এলে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মহিলাদের নামে কার্ড ইস্যু করা হবে। সেই কার্ডের ভিত্তিতে পরিবার পিছু নগদ আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হবে।
ওপার বাংলায়ও সেই লক্ষ্মীর ভাণ্ডার মডেলেই আস্থা আমজনতার। নির্বাচনী ইস্তেহারে লক্ষ্মীর ভাণ্ডার ধাঁচে 'ফ্যামিলি কার্ডে'র আশ্বাস দিয়েছিল বিএনপি। ঠিক কী বলা হয়েছিল? আশ্বাস দেওয়া হয়, বিএনপি ক্ষমতায় এলে প্রান্তিক ও দরিদ্র পরিবারের মহিলাদের নামে কার্ড ইস্যু করা হবে। সেই কার্ডের ভিত্তিতে পরিবার পিছু নগদ আড়াই হাজার টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছিল।
এখানেই শেষ নয়। ইস্তেহারে বলা হয়েছিল, ফ্যামিলি কার্ডের আর্থিক সহায়তার পরিমান সময়ের সঙ্গে সঙ্গে বাড়ানো হবে। মূলত নারীদের অর্থনৈতিকভাবে স্বাধীন করতে, শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি মিড-ডে মিল, আয়ুষ্মান ভারত ধাঁচে স্বাস্থ্য প্রকল্পের কথাও বলা হয়েছিল ইস্তেহারে। ভোটের ফলাফল স্পষ্ট হতেই মনে করা হচ্ছে এই ফ্যামিলি কার্ড-সহ এই সকল প্রকল্পের আশ্বাসই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে দিল তারেক রহমানকে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। মোট ২৯৯ টি আসনে ভোট হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী ২০০-এর বেশি আসনে এগিয়ে বিএনপি (BNP)। যে দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারেক, অর্থাৎ ঢাকা ১৭ ও বগুড়া ৬, দুটিতেই জয়ী হয়েছেন তিনি। এদিকে প্রধান বিরোধী দলের স্থানে উঠে এসেছে জামাত। ঢাকায় তাঁদের ফলাফল (Bangladesh Election Results) অত্যন্ত ভালো।
