shono
Advertisement

Breaking News

দেশের অপরিষ্কার শহরগুলির মধ্যে অন্যতম দার্জিলিং!

দেশের ২৫টি অপরিষ্কার শহরের মধ্যে ১৯টিই পশ্চিমবঙ্গের। The post দেশের অপরিষ্কার শহরগুলির মধ্যে অন্যতম দার্জিলিং! appeared first on Sangbad Pratidin.
Posted: 07:30 PM Jun 24, 2018Updated: 08:00 PM Jun 24, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের সবচেয়ে পরিষ্কার শহর কোনটি? তার একটি তালিকা তৈরি করেছে আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রক। ৫০০টি শহর এই তালিকায় স্থান পেয়েছে। সেই তালিকায় ২৫টি সবচেয়ে অপরিষ্কার শহরের মধ্যে ১৯টি শহরই পশ্চিমবঙ্গের। তালিকার শেষতম সংযোজন গুজরাটের ভদ্রেশ্বর।

Advertisement

অদ্ভুতভাবে এই ১৯টি শহরের মধ্যে রয়েছে দার্জিলিং এবং শিলিগুড়ি। এছাড়া বাকি শহরগুলির মধ্যে রয়েছে শ্রীরামপুর, মধ্যমগ্রাম, উত্তর বারাকপুর ও বাঁকুড়া। তালিকা অনুযায়ী দেশে সবচেয়ে বেশি নোংরা শহর রয়েছে পশ্চিমবঙ্গেই। রাজ্যের সঙ্গে এই একই স্থানে রয়েছে নাগাল্যান্ড, পুদুচেরি ও ত্রিপুরা। বিহার ও উত্তরপ্রদেশের তিনটি করে শহর রয়েছে তালিকায়।

[ জয়নগরে উদ্ধার তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য ]

জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে ৪ হাজার ২০৩টি দল এই সমীক্ষাটি চালায়। বর্জ্য পদার্থ, প্রকাশ্যে শৌচকর্ম ইত্যাদির উপর নির্ভর করে তালিকাটি বানায় তারা।

দেশের সবচেয়ে পরিষ্কার রাজ্যের তালিকায় শীর্ষস্থান অধিকার করেছে ঝাড়খণ্ড। তার পরেই রয়েছে মহারাষ্ট্র ও ছত্তিশগড়। শনিবার ইন্দোরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই তালিকা প্রকাশ করেন। তখনই জানা যায় দেশের সবচেয়ে পরিষ্কার শহর ইন্দোর। তারপরেই রয়েছে ভোপাল ও চণ্ডীগড়। বারাণসীর ব়্যাঙ্ক ২৯। গতবছর এই শহর ছিল ৩২তম স্থানে।

[ হাসপাতালের বেডের উপর ভেঙে পড়ল চলন্ত ফ্যান! বরাতজোরে রক্ষা রোগীর ]

মন্ত্রকের এক সিনিয়র অফিসার জানিয়েছেন, আগের দু’টি সমীক্ষায় পশ্চিমবঙ্গ অংশ নেয়নি। তাই তখন পশ্চিমবঙ্গ কোন স্থানে ছিল, তা বলা সম্ভব নয়। পশ্চিমবঙ্গের নগরোন্নয়ন দপ্তরের সুব্রত গুপ্ত জানান, তাঁদের কাছে এই সমীক্ষা নিয়ে কোনও খবরই ছিল না। তাঁরা সার্ভে রিপোর্টও দেখেননি। বাংলায় এখন ‘নির্মল বাংলা’ অভিযান চলছে। সেটি স্বচ্ছ্বতারই একটি প্রকল্প। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গে কী করে এতগুলো অপরিষ্কার শহর থাকে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

গত মাসে নগরোন্নয়ন মন্ত্রক দেশের সবচেয়ে পরিষ্কার শহরগুলির একটি তালিকা প্রকাশ করেছিল। স্বচ্ছ্বতা সার্ভেক্ষণ প্রকল্পের আওতায় এই সমীক্ষাটি হয়েছিল। সেখানেও দেশের সবচেয়ে পরিষ্কার শহরের তকমা পেয়েছিল ইন্দোর।

The post দেশের অপরিষ্কার শহরগুলির মধ্যে অন্যতম দার্জিলিং! appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement