shono
Advertisement
Murshidabad

ডুবে যাচ্ছে ভাই! বাঁচাতে সাঁতার না জেনেও জলে ঝাঁপ কিশোরের, তারপর...

ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারী পঞ্চায়েতের দোমাদি এলাকায়।
Published By: Tiyasha SarkarPosted: 04:19 PM Mar 29, 2026Updated: 04:19 PM Mar 29, 2026

দামোস বিলে স্নান করতে নেমে তলিয়ে যাচ্ছিল খুড়তুতো ভাই। সাঁতার না জেনে তাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল কিশোরের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সাগরপাড়ার খয়রামারী পঞ্চায়েতের দোমাদি এলাকায়। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম নুর সেলিম। বয়স ১৬ বছর। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার খয়রামারী পঞ্চায়েতের দোমাদি এলাকার বাসিন্দা ছিল সে। রবিবার সকালে তার খুড়তুতো ভাই মামুন শেখ দামোস বিলে স্নান করতে নেমেছিল। আচমকা নুর দেখতে পায়, ভাই ডুবে যাচ্ছে। কিছু না ভেবে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করতে জলে ঝাঁপ দেয় কিশোর। কোনওরকমে ভাইকে উদ্ধার করতে সক্ষম হলেও নুর নিজে তলিয়ে যায়।

দাদা ডুবে যাচ্ছে দেখে মামুন চিৎকার শুরু করে। তবে প্রতিবেশীরা পৌঁছনোর আগেই সে তলিয়ে যায়। স্থানীয়রা ছুটে এসে জলে নেমে নুর সেলিমকে উদ্ধার করে। গুরুতর অবস্থায় তাকে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের মা সাবিরন বিবি বলেন, “নুর সেলিম সাঁতার জানত না। খুড়তুতো ভাই ডুবে যাচ্ছে দেখে তাকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে।” জানা যাচ্ছে, পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে গেলেও পরিবারের তরফে ময়নাতদন্তে অনিহা প্রকাশ করা হয়। জটিলতা এড়াতে লিখিত দেওয়ার পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement