shono
Advertisement
Yuva Sathi

এখনও অ্যাকাউন্টে ঢোকেনি বেকার ভাতা? সমস্যা সমাধানের উপায় বাতলালেন 'দিদি' নিজেই

রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তার ফলে প্রতি মাসে দেড় হাজার টাকা করে আবেদনকারীরা টাকা পাচ্ছেন।
Published By: Sayani SenPosted: 04:53 PM Mar 29, 2026Updated: 05:02 PM Mar 29, 2026

যুবসাথীর টাকা এখনও অ্যাকাউন্টে ঢোকেনি বেশ কিছু আবেদনকারীর। এই সমস্য়া নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার মানবাজারের প্রচার সভার মঞ্চ থেকে এই সমস্যার সমাধান বাতলে দিলেন তিনি।

Advertisement

মমতার কথায়, "যাঁরা দরখাস্ত করেও টাকা পাননি, তাঁদেরগুলো ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এরপর তাঁদের ডেকে সংশোধন করা হবে। সকলেই পাবেন এই টাকা।" 

মমতার কথায়, "যাঁরা দরখাস্ত করেও টাকা পাননি, তাঁদেরগুলো ডুপ্লিকেট হয়ে গিয়েছে। এরপর তাঁদের ডেকে সংশোধন করা হবে। সকলেই পাবেন এই টাকা।" মমতার আশ্বাসে স্বাভাবিকভাবেই স্বস্তিতে এখনও ভাতা না পাওয়া আবেদনকারীরা।

রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। তার ফলে প্রতি মাসে দেড় হাজার টাকা করে আবেদনকারীরা টাকা পাচ্ছেন। সরাসরি আবেদনকারীর অ্যাকাউন্টে ঢুকছে টাকা। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। ২১ থেকে ৪০ বছর বয়সিরা আবেদন করেন। যাঁরা রাজ্য সরকারের অন্য কোনও জনমুখী প্রকল্পের আওতায় তাঁরা টাকা পাবেন না বলেই জানানো হয়। প্রকল্পের কথা ঘোষণার সময় জানানো হয়, এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা।

এসআইআরের প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনার দ্বিতীয় দিনে মমতা জানান, এপ্রিল নয়, ৭ মার্চ শনিবার থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতিমাসে এই টাকা পাবেন আবেদনকারীরা। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সিংহভাগ আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। যুবসাথীর টাকা পেয়ে তাঁরা যথেষ্ট খুশি। তবে কারও কারও অভিযোগ, মেসেজ পেলেও, অ্যাকাউন্টে ঢোকেনি ভাতা। এই সমস্যার দ্রুত নিষ্পত্তি হবে বলেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আশার আলো দেখছেন আবেদনকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement