shono
Advertisement

Breaking News

হাবড়া কলেজের অধ‌্যক্ষকে ‘নিচু জাত’ বলে অপমান, ধৃত খোদ অধ‌্যাপক

একজন অধ্যাপক কীভাবে এমন মন্তব্য করতে পারেন, তা নিয়ে তোলপাড় শিক্ষামহল।
Posted: 12:10 PM Dec 22, 2020Updated: 12:10 PM Dec 22, 2020

স্টাফ রিপোর্টার: অধ্যাপনার সঙ্গে যুক্ত তিনি। কিন্তু যে কলেজে তিনি ছাত্রদের সমানাধিকারের শিক্ষা দেন সেখানে অধ্যক্ষকে ‘নিচু জাতে’র বলে কটাক্ষ করতে তার বাধেনি। শুধু তাই নয়, সে কথা তিনি গর্বের সঙ্গে অধ্যাপকদের  (Professor) গ্রুপে, সোশ্যাল মিডিয়ায় জাহির করেছিলেন বলে অভিযোগ। তার জেরে গ্রেপ্তারও হলেন ওই অধ্যাপক। উত্তর ২৪ পরগনার হাবড়া কলেজের এই ঘটনায় তোলপাড় শিক্ষামহলে।

Advertisement

সোমবার হাবড়া (Habra) প্রফুল্ল নগরের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বারাসত আদালতে তোলা হলে তার জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রায় এক মাস আগে হাবড়া শ্রীচৈতন্য কলেজের অধ্যক্ষ ইন্দ্রমোহন মণ্ডলকে অন্ত্যজ শ্রেণির বলে বিদ্রুপ করেন অধ্যাপক অলোককুমার চক্রবর্তী। কলেজের অধ্যাপকদের গ্রুপেই তাঁকে হেনস্তাসূচক মন্তব্য করা হয় বলে অভিযোগ। এর প্রেক্ষিতে হাবড়া থানায় অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ। তার জেরে তদন্ত শুরু করেন বারাসাত ডিএসপি হেডকোয়ার্টার রোহিত শেখ। তারপর হাবড়া থানাকে সোমবার ইতিহাসের অধ্যাপক অলোক কুমার চক্রবর্তীকে গ্রেপ্তার করার নির্দেশ দেওয়া হয়।

[আরও পড়ুন: উত্তরকন্যা অভিযানে নিহত উলেন রায় ‘মদ্যপ’, বিতর্কিত মন্তব্য রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের]

অভিযোগ, কলেজের অধ্যাপকদের গ্রুপে এই মন্তব্যের প্রতিবাদ করেছিলেন কয়েকজন সহকর্মী। কিন্তু অলোকবাবু তার জায়গায় অনড় ছিলেন। অভিযোগকারী অধ্যক্ষ বলেছেন, ‘‘একজন শিক্ষক যদি আর একজন শিক্ষকের প্রতি এ রকম কথা বলেন ও কুৎসিত মন্তব্য করেন, তা হলে ছাত্ররা কি শিখবে? সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি পুলিশের দ্বারস্থ হয়েছিলাম।’’ ওই কলেজের কয়েকজন অধ‌্যাপক বলেন, “আমাদের হোয়াটসঅ‌্যাপ গ্রুপে (Whatsapp Group) অধ‌্যক্ষকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব‌্য আমরা সরিয়ে নিতে বলেছিলাম অলোকবাবুকে। কিন্তু তিনি তা মানেননি।”

[আরও পড়ুন: ‘যাদের চোর বলতাম তারাই দলের সম্পদ’, ‘আদি’ বিজেপির পোস্টারে ছয়লাপ গাইঘাটা, অস্বস্তিতে দল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement