shono
Advertisement

শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল ডোমকলে

নেপথ্যে কি স্ত্রীর পুরনো প্রেম? The post শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল ডোমকলে appeared first on Sangbad Pratidin.
Posted: 11:56 AM Jun 17, 2018Updated: 04:14 PM Jun 17, 2018

অতুলচন্দ্র নাগ, ডোমকল:  শ্বশুরবাড়িতে গিয়ে জামাইয়ের রহস্যমৃত্যু৷ ঘর থেকে উদ্ধার ঝুলন্ত দেহ৷ চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদের ডোমকলে৷ ঘটনার পর থেকে পলাতক শ্বশুরবাড়ির লোকেরা৷ মৃতের পরিবারের অভিযোগ, তাঁর স্ত্রীর সঙ্গে অন্য এক যুবকের সম্পর্ক ছিল৷ বিয়ের পর প্রায়ই পালিয়ে যাওয়ার হুমকিও দিতেন তিনি৷ শ্বশুরবাড়ির লোকেরা জামাইকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে৷ খোঁজ নেই মৃতের স্ত্রীরও৷

Advertisement

[শাসকদলকে ভোট না দেওয়ার মাশুল! ইদে নমাজ পড়তে পারল না ৭টি মুসলিম পরিবার]

মৃতের নাম নুরাবুল ইসলাম৷ মাত্র ১১ মাসে আগে ডোমকলের আমিনাবাদের বাসিন্দা সামিমা বিবির সঙ্গে বিয়ে হয়েছিল বছর ছাব্বিশের ওই যুবকের৷ নুরাবুলের পরিবারের লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রী মধ্যে অশান্তি লেগেই থাকত৷ শ্বশুরবাড়ি থেকে পালিয়ে যাওয়ার হুমকি দিতেন সামিমা৷ ইদের দু’দিন আগে আমিনাবাদে বাপের বাড়িতে গিয়েছিলেন তিনি৷ শনিবার  ছিল ইদ৷ সেদিন সন্ধ্যায় ফোন করে নুরাবুলকে আসতে বলেন সামিমার বাড়ির লোকেরা৷ রাতে শ্বশুরবাড়ি যান নুরাবুল৷ রবিবার সকালে শ্বশুরবাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ৷

নুরাবুল ইসলামের পরিবারের লোকের জানিয়েছেন, রবিবার সকালে সামিমার বাপের বাড়ির প্রতিবেশীরাই প্রথম বছর ছাব্বিশের ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান৷ তাঁরা ফোন করে নুরাবুলের বাড়িতে খবর দেন৷ মৃতের আত্মীয় আজিজুল ইসলাম জানিয়েছেন, তাঁরা যখন নুরাবুল ইসলামের শ্বশুরবাড়িতে পৌঁছন, তখন বাড়িতে কেউ ছিল না৷ একটি ঘরে ওড়নার ফাঁস লাগানো অবস্থায় নুরাবুলের দেহ ঝুলছিল৷ তাঁর অভিযোগ, বিয়ের আগে সামিমার সঙ্গে এলাকারই এক যুবকের সম্পর্ক ছিল৷  জামাইকে খুন করেছে শ্বশুরবাড়ির লোকেরাই৷ এমনকী, নুরাবুল ইসলামের গলায় আঙুলের ছাপও দেখেছেন বলে দাবি তাঁর আত্মীয়ের৷ তবে ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি৷ সামিমা-সহ তাঁর বাপের লোকেরা পলাতক৷

[কারখানার পুরু লাল ধোঁয়ায় ঢেকেছে আকাশ, আতঙ্ক দুর্গাপুর ইস্পাত নগরীতে]

The post শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়াল ডোমকলে appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement