shono
Advertisement
Howrah

মায়ের ক্যানসার, ধার দেওয়া টাকা ফেরত না পেয়ে 'খুন', হাওড়া হত্যাকাণ্ডে হাড়হিম স্বীকারোক্তি ধৃতের

এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ওলাবিবি তলায় খুনের ঘটনায় অভিযুক্ত পাওনাদারকে গ্রেপ্তার করে পুলিশ।
Published By: Arpita MondalPosted: 05:06 PM Jun 22, 2026Updated: 05:31 PM Jun 22, 2026

রবিবার ভরসন্ধেয় হাওড়ার (Howrah) শিবপুরে হাড়হিম হত্যাকাণ্ড। ফোন করে বাড়ির নীচের তলায় ডেকে মহিলাকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ধার শোধ করতে না পারায় গৃহবধূকে খুনের অভিযোগ তোলেন মৃতার স্বামী। এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ওলাবিবি তলায় খুনের ঘটনায় অভিযুক্ত পাওনাদারকে গ্রেপ্তার করে পুলিশ। ধার দেওয়া টাকা ফেরত না পাওয়াতেই খুনের কথা পুলিশের কাছে স্বীকার অভিযুক্তের।

Advertisement

রাজদীপের দাবি করেন, সম্প্রতি তাঁর মায়ের ক্যানসার ধরা পড়ে। তাঁর চিকিৎসার জন্য টাকা প্রয়োজন ছিল। তাই ওই মহিলার কাছে ধার দেওয়া টাকা ফেরত চেয়েছিলেন রাজদীপ। কিন্তু অভিযোগ, তিনি টাকা তো দেননি, উপরন্তু ফোনে গালিগালাজ করে তাঁর মায়ের মৃত্যু কামনা করেছিলেন। 

পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম রাজদীপ মুখোপাধ্যায়। বাড়ি মধ্য হাওড়ার (Howrah) কাসুন্দিয়া শিবতলা এলাকায়। ধৃতকে প্রাথমিক জিজ্ঞাসবাদের পর পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তি খুনের কথা স্বীকার করেছে। ধৃতের দাবি, রবিবার বহুতল আবাসনের বাসিন্দা ভারতী হাজরা নামে ওই মহিলাকে, তিনি চড়া সুদে দেড় লক্ষ টাকা ঋণ দিয়েছিলেন। রাজদীপের দাবি করেন, সম্প্রতি তাঁর মায়ের ক্যানসার ধরা পড়ে। তিনি বর্তমানে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার জন্য টাকা প্রয়োজন ছিল। তাই ওই মহিলার কাছে ধার দেওয়া টাকা ফেরত চেয়েছিলেন রাজদীপ। কিন্তু অভিযোগ, তিনি টাকা তো দেননি, উপরন্তু ফোনে গালিগালাজ করে তাঁর মায়ের মৃত্যু কামনা করেছিলেন। ধৃত যুবকের দাবি, এতেই তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং একটা ছুরি কিনে ওই মহিলাকে আবাসনের নিচে ডেকে নিয়ে এসে গলার নলি কেটে খুন করেন। ধৃতকে সোমবার হাওড়া আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন করা হয়েছে।

অন্যদিকে নিহত মহিলার পরিবার সূত্রে দাবি করা হয়েছিল, 'বিশেষ প্রয়োজনে কাসুন্দিয়া শিবতলার বাসিন্দা রাজদীপের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নিয়েছিলেন ওই মহিলা। সময়মতো শোধও করা হচ্ছিল টাকা। তবে মৃতার স্বামী অভিযোগ করেন, বেশ কয়েকদিন ধরেই পুরো টাকা শোধ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল দম্পতিকে। বারবার লোক পাঠিয়ে খুনের হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন সুব্রত হাজরা।' অভিযোগকারী এবং অভিযুক্ত দু'পক্ষের বয়ান রেকর্ড করেছে পুলিশ। ঘটনাস্থলের নমুনা সংগ্রহ করে তদন্ত চলছে। মহিলার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement