shono
Advertisement
Moyna

'শত্রু' তৃণমূলের সমর্থনেই ময়না পঞ্চায়েত সমিতি দখল বিজেপির

তৃণমূলের সময়কালে এই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তৃণমূল নেতা শেখ শাহজাহান আলি। রাজ্যে পালাবদলের পর তিনি পদত্যাগ করেন।
Published By: Jaba SenPosted: 07:04 PM Sep 07, 2026Updated: 07:04 PM Sep 07, 2026

পূর্ব মেদিনীপুরের ময়না পঞ্চায়েত সমিতির বোর্ড দখল করল বিজেপি। সভাপতি হিসেবে তৃণমূল নেতা শেখ শাহজাহান আলির পদত্যাগের পর সোমবার নতুন সভাপতি নির্বাচিত হল। তৃণমূল ও বিজেপি সদস্যদের সমর্থনে গৌতম গুরুকে এদিন সভাপতি নির্বাচিত করা হয়। সহকারী সভাপতি হিসেবে নির্বাচিত পঞ্চানন মণ্ডল। সভাপতি নির্বাচনে অংশগ্রহণকারী ২৫ সদস্যের মধ্যে ১৯ জন তৃণমূল সদস্যই বিজেপি সদস্যকে গৌতম গুরুকে ভোট দিয়েছেন।

Advertisement

তৃণমূলের সময়কালে এই পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন তৃণমূল নেতা শেখ শাহজাহান আলি। রাজ্যে পালাবদলের পর তিনি পদত্যাগ করেন। এই পঞ্চায়েত সমিতিতে ৩৩টি আসন রয়েছে। এর মধ্যে তৃণমূলের সদস্য সংখ্যা ২৩ জন। বাকি ১০ জন বিজেপির। তবে সোমবার নির্বাচনের সময় সকলে উপস্থিত ছিলেন না। মোট ২৫ জনের সমর্থনে বিজেপির সদস্য সভাপতি হিসেবে নির্বাচিত হন। তাঁকে সমর্থন করেন তৃণমূলের ১৯ জন সদস্য।

রাজ্যে পালাবদলের পর একের পর এক গ্রাম পঞ্চায়েতে ইস্তফা দেন প্রধান, উপপ্রধানরা। অনেক জায়গায় আবার অনাস্থা প্রস্তাবের মাধ্যমে নতুন বোর্ড গঠন হয়। সেই মতো এবার ময়না পঞ্চায়েতের দখল নিল বিজেপি। এদিন ২৫ জন পঞ্চায়েত সমিতির সদস্য-সদস্যার উপস্থিতিতে সভাপতি নির্বাচন হয়। এর মধ্যে বিজেপির ৯ জন ও তৃণমূলের ১৬ জন সদস্য উপস্থিত ছিলেন। তাঁদের প্রত্যেকের সমস্থনে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি হিসেবে নির্বাচিত হন গৌতম গুরু এবং সহকারী সভাপতি হিসেবে নির্বাচিত হন পঞ্চানন মণ্ডল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement