shono
Advertisement

রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার রথের রশিতে টান দেবে গেরুয়া শিবির

সংঘ ও কেন্দ্রীয় নেতৃত্বের সবুজ সংকেত মিলেছে। The post রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার রথের রশিতে টান দেবে গেরুয়া শিবির appeared first on Sangbad Pratidin.
Posted: 01:01 PM Jun 03, 2017Updated: 07:31 AM Jun 03, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রথের রশিতে টান দেবে রাজ্যের গেরুয়া শিবির। রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার রথযাত্রাতেও শামিল হবেন বিজেপির শীর্ষ নেতারা। সূত্রের খবর, আসন্ন রথযাত্রায় শহর থেকে জেলায়, সর্বত্র অংশ নেবেন গেরুয়া শিবিরের নেতারা। একইসঙ্গে শামিল হবেন রাজ্য বিজেপির কর্মী-সমর্থকরাও।

Advertisement

রাজ্য বিজেপির নেতাদের দাবি, বহুদিন ধরেই রাজ্যের বিখ্যাত রথযাত্রার আয়োজকরা তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন। উৎসবে শামিল হওয়ার জন্য আয়োজকদের তরফে অনেক অনুরোধ-আবেদনও আসছে। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এবং সংঘের অনুমতি মিলছিল না। সম্প্রতি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের রাজ্য সদর দপ্তর কেশব ভবনে সমন্বয় বৈঠকে ফের এই প্রসঙ্গে আলোচনা হয়। সেখানেই বিজেপি নেতৃত্ব বিষয়টি বিবেচনা করার জন্য উপস্থাপন করে। প্রসঙ্গত, উৎসবে শামিল হলে রাজ্যে জনসংযোগ আরও বাড়বে। সেই মর্মেই আয়োজকদের আবেদন সাড়া দেওয়ার প্রসঙ্গ ওঠে। শেষমেশ সবুজ সংকেত মেলে সংঘ পরিবারের। আলোচনার পর এই বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয় রাজ্য বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র কাছেও। তিনিও অনুমোদন দিয়েছেন বলে জানা গিয়েছে।

এখনও পর্যন্ত ঠিক হয়েছে, হাওড়ায় সবথেকে বড় রথযাত্রায় যোগ দেবেন বিজেপির সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। খড়গপুরে রথযাত্রায় অংশ নেবেন স্থানীয় বিধায়ক তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এছাড়াও বিজেপির জাতীয় সচিব রাহুল সিনহা, সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়রাও বিভিন্ন জায়গায় রথযাত্রায় অংশ নেবেন বলে জানা গিয়েছে। যদিও এই প্রসঙ্গে শাসকদল তৃণমূলের কটাক্ষ, এসব করে কোনও লাভ হবে না বিজেপির। বস্তুত, রামনবমী এবং হনুমান জয়ন্তী উপলক্ষ্যে রাজ্য জুড়ে সশস্ত্র মিছিল বের করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। এই নিয়ে বিস্তর বিতর্কের সৃষ্টি হয়। তবে জগন্নাথদেবের রথের রশি নিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি খেলতে নারাজ বিজেপি। জনসংযোগের মাধ্যম হিসাবেই এই ধরনের উৎসবে শামিল হতে চায় গেরুয়া শিবির। কিন্তু আদৌ রথযাত্রা থেকে বিতর্ক দূরে থাকবে কি না তা সময়ই বলবে।

The post রামনবমী, হনুমান জয়ন্তীর পর এবার রথের রশিতে টান দেবে গেরুয়া শিবির appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার