shono
Advertisement
Kolkata Green Line Metro

অফিস ফিরতি সময়ে মেট্রো বিভ্রাট, চরম ভোগান্তির শিকার যাতায়াতকারীরা

প্রায় ২০ মিনিট ধরে ব্যাহত মেট্রো পরিষেবা। তার ফলে চরম ভোগান্তির শিকার যাত্রীরা।
Published By: Sayani SenPosted: 05:34 PM Jul 01, 2026Updated: 06:04 PM Jul 01, 2026

অফিস ফিরতি সময়ে মেট্রো বিভ্রাট। গ্রিন লাইনে (Kolkata Green Line Metro) ফুলবাগান-সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ব্যাহত মেট্রো চলাচল। আপাতত ফুলবাগান থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলছে মেট্রো। তার ফলে স্বাভাবিকভাবেই ভোগান্তির শিকার যাতায়াতকারীরা।

Advertisement

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, সেন্ট্রাল পার্ক স্টেশনে আচমকা রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তার ফলে আপাতত ফুলবাগান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। আপাতত ফুলবাগান থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো চলছে। পরিষেবা দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই মেট্রো কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে।

এর আগে গত শনিবার ব্লু লাইনে দুই দফায় মেট্রো পরিষেবা ব্যাহত হয়। ওইদিন সকাল ৭টা ২০ নাগাদ ব্লু লাইনের আপে কালীঘাটে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন বলে খবর। মেট্রোর নিরাপত্তারক্ষীদের তৎপরতায় তাঁকে অক্ষত অবস্থায় উদ্ধার করা গেলেও বেশ কিছুক্ষণের ব্লু লাইনে পরিষেবা ব্যাহত হয়। আপ লাইনে শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার ও ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলছিল। মাঝে ময়দান থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত কোনও মেট্রো পাওয়া যাচ্ছিল না। পরে অবশ্য সমস্যা মিটে যায়।

এরপর দুপুর ৩টে ৭ নাগাদ বেলগাছিয়াতেও একই ঘটনা ঘটে। ডাউন অর্থাৎ শহিদ ক্ষুদিরামগামী এক মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন একজন। তাঁকে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। এর জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রো আংশিক বন্ধ হওয়ায় সমস্যায় পড়েন অনেকেই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement