shono
Advertisement

Breaking News

Basirhat

দেহ খণ্ড খণ্ড করে খালে ফেলতে সাহায্য! বাদুড়িয়ায় যুবক 'খুনে' গ্রেপ্তার অভিযুক্ত বিএলও-র সঙ্গী

বাদুড়িয়ায় যুবক খুনের ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন অভিযুক্ত বিডিও ও তাঁর এক সঙ্গী। এবার আরও একজনকে পাকড়াও করল পুলিশ। নাসির মণ্ডলকে খুন করে দেহ খণ্ড খণ্ড করে একাধিক জায়গায় ফেলা হয়েছিল! ওই ঘটনায় সাহায্য করেছিলেন বিডিওর আরও এক সঙ্গী। তাঁকেই এবার ধরলেন তদন্তকারীরা।
Published By: Suhrid DasPosted: 06:12 PM Feb 17, 2026Updated: 06:31 PM Feb 17, 2026

বাদুড়িয়ায় যুবক খুনের ঘটনায় আগেই গ্রেপ্তার হয়েছিলেন অভিযুক্ত বিডিও ও তাঁর এক সঙ্গী। এবার আরও একজনকে পাকড়াও করল পুলিশ। নাসির মণ্ডলকে খুন করে দেহ খণ্ড খণ্ড করে একাধিক জায়গায় ফেলা হয়েছিল! ওই ঘটনায় সাহায্য করেছিলেন বিডিওর আরও এক সঙ্গী। তাঁকেই এবার ধরলেন তদন্তকারীরা। ধৃতের নাম প্রদীপ মণ্ডল।

Advertisement

গত ১৩ ফেব্রুয়ারি বসিরহাটের বাদুড়িয়া থানার চাতরা গ্রাম পঞ্চায়েতের পাপিলা ২২ নম্বর বুথের বিএলও রিজওয়ান এবং সাগর গাইনকে গ্রেপ্তার করা হয়েছিল। অভিযোগ, এসআইআর সংক্রান্ত নথির অছিলায় নাসিরকে দেখা করতে ডেকে খুন করা হয়। পরে দেহ লোপাটের জন্য পরিকল্পনা করা হয়। মৃতদেহ খণ্ড খণ্ড করে কাটা হয়! সেসব খণ্ড প্লাস্টিকের প্যাকেটে ভরে এলাকারই একাধিক জলাশয় ও খালে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ওই কাজে প্রদীপ মণ্ডল সরাসরি যুক্ত ছিলেন, এমন কথাই তদন্তকারীরা দাবি করছেন। কোথা থেকে গ্রেপ্তার করা হয়েছে প্রদীপকে? সেই বিষয়ে পুলিশ কোনও কথাই জানাতে চায়নি। আজ, মঙ্গলবার বসিরহাট (Basirhat) আদালতে ধৃতকে তোলা হয়। ধৃতকে পুলিশ হেফাজতে রেখে জেরার পরিকল্পনা করছেন তদন্তকারীরা।

মৃতদেহ খণ্ড খণ্ড করে কাটা হয়! সেসব খণ্ড প্লাস্টিকের প্যাকেটে ভরে এলাকারই একাধিক জলাশয় ও খালে ফেলে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। ওই কাজে প্রদীপ মণ্ডল সরাসরি যুক্ত ছিলেন, এমন কথাই তদন্তকারীরা দাবি করছেন।

মৃত যুবকের নাম নাসির আলি। তিনি বসিরহাটের বাদুড়িয়া থানার চাতরা গ্রাম পঞ্চায়েতের পাপিলা গ্রামের বাসিন্দা। এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত। দিন পাঁচেক ধরে নিখোঁজ ছিলেন নাসির। পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় বুথের বিএলও রিজয়ান হাসান মণ্ডল তাঁকে এসআইআর (Bengal SIR) নথি সংক্রান্ত সমস্যার কথা বলেন। নথি নিয়ে দ্রুত লালকুঠি এলাকায় ডাকেন। বিএলওর স্ত্রীর সঙ্গে যুবকের সম্পর্ক থাকায় এসআইআরের কাগজ দেখানোর নামে ডেকে এনে খুন বলে প্রাথমিক অনুমান।

বিশেষ তদন্তকারী দলগঠন করে তদন্তে নামে পুলিশ। তারপরই চাতরা এলাকার যমুনা নদী থেকে নাসিরের মোটরসাইকেল উদ্ধার হয়। এই খবর ছড়াতেই এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়। গ্রামবাসীরা পথ অবরোধ করেন। এদিকে বিএলও নিজেও ঘটনার দিন থেকে নিখোঁজ ছিলেন। অভিযান চালিয়ে পুলিশ রিজুয়ান হাসান মণ্ডলকে স্বরূপনগরের তেঁতুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে। পাশাপাশি সাগর গাইন নামে এক যুবককে রামপুরহাট থেকে গ্রেপ্তার করা হয়। প্রদীপ নানা অসামাজিক কাজের সঙ্গেও যুক্ত বলে পুলিশ সূত্রে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement