shono
Advertisement

Breaking News

Diamond Harbour

রাত হলেই হোয়াটসঅ্যাপে 'দুষ্টু' মেসেজ, কলেজেই ছাত্রীকে শ্লীলতাহানি! গ্রেপ্তার অধ্যাপক

ঘটনা জানাজানি হতেই ক্ষোভ ছড়াল পড়ুয়াদের মধ্যে। বিক্ষোভ ঘিরে ছড়ায় উত্তেজনা। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ওই সহকারী অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Published By: Suhrid DasPosted: 08:36 PM Feb 17, 2026Updated: 10:05 PM Feb 17, 2026

ডায়মন্ড হারবারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসেজ পাঠিয়ে উত্যক্ত! কলেজ ক্যাম্পাসেই ওই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে। অভিযুক্ত অধ্যাপক ওই শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে খবর। ঘটনা জানাজানি হতেই ক্ষোভ ছড়াল পড়ুয়াদের মধ্যে। বিক্ষোভ ঘিরে ছড়ায় উত্তেজনা। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে ওই সহকারি অধ্যাপককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

দিন দুই আগে বেসরকারি ওই বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে ওই বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপকের অশালীন আচরণের ঘটনা সামনে আসে। সেই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার ডায়মন্ড হারবার থানার সরিষার চেওড়ায় ওই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদে সামিল হন ছাত্রছাত্রীরা। ক্যাম্পাসের ভিতরই ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকেন। অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তারেরও দাবি জানান তাঁরা। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ছাত্রছাত্রীদের সঙ্গে পুলিশ আধিকারিকদের আলোচনার পর বিক্ষোভ উঠে যায়। পরে ওই অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে।

কলেজের ক্যাম্পাসে পড়ুয়াদের বিক্ষোভ।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার পুলিশ সুপার বিশপ সরকার জানান, মঙ্গলবার ওই শিক্ষা প্রতিষ্ঠানের এক ছাত্রী পুলিশের কাছে অভিযোগ করেন ফিজিওথেরাপিস্ট ও ওই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক অধ্যাপক ড: রবিকান্ত বল্লভ ওই ছাত্রীকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে উত্ত্যক্ত করছেন। দু'দিন আগে তাঁর শ্লীলতাহানিরও চেষ্টা করেছেন। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ওই সহকারী অধ্যাপককে শিক্ষা প্রতিষ্ঠান চত্বর থেকেই গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ওই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান চত্বর জুড়ে এদিন রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বুধবার অভিযুক্ত সহকারি অধ্যাপককে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement