shono
Advertisement
Nanur

গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি! সিসিটিভি ফুটেজ দেখে আটক ২

অভিযোগের তির তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূল কর্মী আলো চৌধুরীর বাড়ির বাইরে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বেশ কয়েকজন ব্যাগে ভরা বোমা নিয়ে পালাচ্ছেন বেশ কয়েকজন।
Published By: Arpita MondalPosted: 12:52 PM May 23, 2026Updated: 12:53 PM May 23, 2026

পরপর বোমা। ধোঁয়ায় ঢেকে গেল গোটা এলাকা। ঠিক তারপরেই দৌড়ে পালাচ্ছেন বেশ কয়েকজন। এমনই ছবি ধরা পড়েছে নানুরের তৃণমূল নেতার বাড়ির বাইরের সিসিটিভি ফুটেজে।

Advertisement

শুক্রবার রাতভর বোমাবাজিতে কেঁপে উঠল বীরভূমের নানুর। গভীর রাতে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে পরপর বোমাবাজির অভিযোগ। অভিযোগ, এলাকার তৃণমূল নেতা-কর্মীদের বাড়ির বাইরে রাতভর চলেছে তাণ্ডব। নানুরের থুপসারা অঞ্চলের তাখোরা গ্রামে তৃণমূল নেতা বাপ্পা চৌধুরী ও তৃণমূল কর্মী আলো চৌধুরী, রাহুল শেখ , শেখ ফিরোজ, শেখ নাজির, আবুল হোসেন শেখের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। তৃণমূল কর্মী আলো চৌধুরীর বাড়ির বাইরে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বেশ কয়েকজন ব্যাগে ভরা বোমা নিয়ে পালাচ্ছেন বেশ কয়েকজন।

এক তৃণমূল নেতার অভিযোগ, "শুক্রবার গভীর রাতে তৃণমূলেরই একটি দল বাড়িতে বোমাবাজি করছে আমাদের বাড়িতে। তোলাবাজির অভিযোগে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। ওরা বিজেপিতেও যায়নি। তৃণমূলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বোমাবাজি করছে এখন। পুলিশ না এলে গ্রামে মানুষ মারা যেত। অগুন্তি বোমা ছুড়েছে কাল রাতে।'

সরকারি পালাবদলের পর থেকেই তৃণমূল নেতাদের বাড়িতে হামলার অভিযোগে বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছে ঘাসফুল শিবির। যদিও হিংসা বা অশান্তিতে নিয়ে দলীয় কর্মীদের বারবার কড়া বার্তা দিয়েছে বিজেপি। সেই সঙ্গে প্রথম থেকেই 'হঠাৎ বিজেপি' দুষ্কৃতীদের নিয়ে সতর্কও করেছেন। এবার তৃণমূলের মুখেও একই অভিযোগ উঠল নানুরে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement