সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মন্ত্রিসভায় যে তাঁরা যোগ দিতে চলেছেন সে ঘোষণা আগেই করা হয়েছিল৷ সোমবার দিল্লি যাওয়ার আগে রাজ্যের দুই নয়া মন্ত্রী, উজ্জ্বল বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্যের মধ্যে দপ্তর বন্টনও করে দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
[ মুখ্যমন্ত্রী চলে যেতেই শহিদ প্রেমসাগরের বাড়ি থেকে সরানো হল এসি-সোফা ]
আজ বেলা ১২টা ২০ মিনিট নাগাদ দুই মন্ত্রীকে শপথ পাঠ করান রাজ্যপাল৷ তাঁদের দপ্তরও দিয়ে দেওয়া হয়৷ উজ্জ্বল বিশ্বাস পেলেন কারার দায়িত্ব৷ অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য হলেন স্বাস্থ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী৷ এছাড়া নতুন গঠিত ই-গভর্ন্যান্স দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী হলেন তিনি৷ এর আগে কারার দায়িত্ব ছিল অবনী জোয়ারদারের হাতে৷ সে ভার উজ্জ্বল বিশ্বাস নেওয়ায় আপাতত দপ্তরহীন মন্ত্রী হয়ে থাকলেন তিনি৷দিল্লি থেকে ফিরে মন্ত্রিসভায় আরও রদবদল করবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷
[ ‘মুখোমুখি যুদ্ধে জিততে পারবে না জেনেই চোরাগোপ্তা হামলা চালায় পাকিস্তান’ ]
এদিকে সোমবার সন্ধ্যাতেই দিল্লি পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে তাঁর৷ মনে করা হচ্ছে, আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হতে পারে৷ এছাড়া বরাবরই আঞ্চলিক শক্তিগুলিকে এক হয়ে কেন্দ্র বিরোধিতায় শামিল হওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কিছুদিন আগেই নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করেছিলেন তিনি৷ যদিও জানানো হয়েছিল, তা সৌজন্য সাক্ষাৎই৷ কেন্দ্র বিরোধিতার আবহে কংগ্রেস নেত্রীর সঙ্গে তৃণমূল সুপ্রিমোর এই সাক্ষাৎও তাই বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে৷
The post মন্ত্রিসভায় চন্দ্রিমা-উজ্জ্বল, দিল্লি গেলেন মুখ্যমন্ত্রী appeared first on Sangbad Pratidin.
