shono
Advertisement
Suvendu Adhikari on Murshidabad Accident

'গাফিলতি বরদাস্ত নয়', মুর্শিদাবাদ দুর্ঘটনায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য

শেষ পাওয়া খবর অনুযায়ী, পুলকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৪ শিশু-সহ ৫ জনের।
Published By: Tiyasha SarkarPosted: 01:40 PM Jul 17, 2026Updated: 03:18 PM Jul 17, 2026

শুক্রবার বৃষ্টিভেজা সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ। পুলকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৪ শিশু-সহ ৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এক্স হ্যান্ডেলে মুর্শিদাবাদ দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে লিখলেন, "কোনও প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না।" ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে। আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্য। 

Advertisement

শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad Accident) বহরমপুরের কর্ণসুবর্ণ। লেভেল ক্রসিং খোলা থাকায় দ্রুতগতিতে আসা একটি ট্রেন ধাক্কা দিয়েছে পুলকার ও সাইকেল আরোহীকে। মৃত্যু হয়েছে ৪ শিশু-সহ মোট ৫ জনের। ঘটনার পরই সেখানে পৌঁছয় রেলের আধিকারিকরা। প্রাথমিক তদন্তের পরই গাফিলতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গেটম্যানকে। এদিন এক্স হ্যান্ডেলে গাফিলতি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। লেখেন, "গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্যের পুলিশ ইতিমধ্যেই রেলওয়ের গেটম্যানকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আমি কথা দিচ্ছি, যারা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।"

 

এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, রাজ্য নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। লেখেন, "আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি আহত ও মৃতদের পরিবারগুলো সব ধরনের সাহায্য করার জন্য। মন্ত্রী গৌরীশংকর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন। পরিস্থিতির উপর নজর রাখছেন। জেলাশাসক ও পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। চিকিৎসাধীনদের যাতে সর্বোত্তম চিকিৎসা দেওয়া যায়, তা আমরা দেখছি। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে পরিস্থিতি তদারকি করছেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement