shono
Advertisement
Chinsurah

মহিলার পরকীয়ার কথা স্বামীকে জানিয়ে দেওয়ায় খুন! প্রেমিককে ফাঁসির সাজা চুঁচুড়া আদালতের

মামলাটি ৭ বছর আগের। আজ চুঁচুড়া আদালত দোষীকে ফাঁসির সাজা শোনায়।
Published By: Jaba SenPosted: 06:43 PM Jul 15, 2026Updated: 06:43 PM Jul 15, 2026

মহিলার সঙ্গে পরকীয়ার কথা তাঁর স্বামীকে বলে দেওয়ায় প্রতিবেশীকে খুন করেছিলেন প্রেমিক। সেই প্রেমিককে এবার ফাঁসির সাজা শোনাল চুঁচুড়া আদালত। মামলাটি ৭ বছর আগের। আজ চুঁচুড়া আদালত দোষীকে ফাঁসির সাজা শোনায়।

Advertisement

জানা গিয়েছে, ২০১৯ সালের ১১ জুলাই ঘটনাটি ঘটে। অভিযুক্তের নাম অজয় মণ্ডল। তাঁর বাড়ি চুঁচুড়া আনন্দমঠ এলাকায়। অজয় এলাকার এক বিবাহিত মহিলার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন। সেই খবর প্রতিবেশীদের মুখে জানতে পেরে যান মহিলার স্বামী। আর সেদিনই গভীর রাতে ওই দুই প্রতিবেশীর উপর হামলা চালায় মহিলার প্রেমিক অজয়। চুঁচুড়া ঝিলপাড়ের বাসিন্দা অতনু সরকার ও সুরজিৎ মালকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় সে। এই ঘটনায় অতনু সরকারের মৃত্যু হয়। গুরুতর জখম হন সুরজিৎ। এরপরই অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্ত শুরু করে পুলিশ।

এই মামলায় ১৯ জনের সাক্ষ গ্রহণ করা হয়। এরপর চুঁচুড়া আদালতের প্রথম দায়রা বিচারক রিন্টু সুর গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। আজ তাঁকে ফাঁসির সাজা শোনান বিচারক। এই মামলার সরাকারি আইনজীবী ছিলেন দেবন্দ্র তিওয়ারী। তিনি মুখ্য সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে মামলা এগিয়ে নিয়ে যান। শংকরবাবু জানান, এক বিবাহিত মহিলার সঙ্গে চুঁচুড়ার আনন্দমঠ এলাকার যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই বিষয়টি মহিলার স্বামীকে জানিয়ে দেয় চুঁচুড়া ঝিলপাড়ের দুই বাসিন্দা। সেই আক্রোশে তাঁদের ধারালো অস্ত্রের কোপ মারে অজয়। এই হামলায় সুরজিৎ বেঁচে গেলেও অতনুর মৃত্যু হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement