ক্ষীরোদদীপ্তি ভট্টাচার্য: শরীর বড় বালাই। অসুস্থতার কারণে উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকের দায়িত্বভার থেকে অব্যাহতি নিলেন গৌতম দেব। দীর্ঘদিন ধরেই তাঁর শরীর ভাল নেই। জেলার সংগঠনের দিকেও তাই আর মনোনিবেশ করতে পারছিলেন না। একদা বামেদর দুর্গ উত্তর ২৪ পরগনায় এখন লাল নিশানের অস্তিত্ব সংকটে। সেই জায়গায় দলের বিড়ম্বনা আর না বাড়িয়ে পদ ছাড়লেন সিপিএমর কেন্দ্রীয় কমিটির নেতা গৌতম দেব। তাঁর স্থলাভিষিক্ত হলেন জেলার কৃষক সভার নেতা মৃণাল চক্রবর্তী। তবে পার্টির অন্দরে তিনি গৌতম দেবেরই ঘনিষ্ঠ বলে পরিচিত।
[‘বসুধৈব কুটুম্বকম’ বার্তা দিতে আবু ধাবিতে স্বামীনারায়ণ মন্দির, শিলান্যাসে মোদি]
এবারও শিকেয় ছিঁড়ল না নেপালদেব ভট্টাচার্যর। এসএফআইয়ের সর্বভারতীয় সম্পাদক নেপালদেবের নাম ছাড়াও সিপিএমের রাজ্য নেতৃত্ব আরও তিনজনের নাম প্রস্তাব করে। একজন পলাশ দাস ও আরেকজন গার্গী চট্টোপাধ্যায়। তবে এরা তিনজনেই নিজের চৌহদ্দির বাইরে অপরিচিত মুখ। বিশেষ করে কিছুদিন আগেই নোয়াপাড়া বিধানসভা উপনির্বাচনে প্রাক্তন ছাত্রনেত্রী তথা সিপিএম প্রার্থী গার্গী তৃতীয় হন। বারাকপুর শিল্পাঞ্চলের বাইরে তাঁর খ্যাতি কম। নেপালদেবকে দল বহিষ্কার করেও ফের ফিরিয়ে আনে এবং রাজ্য কমিটির সদস্য করে। কিন্তু মৃণাল চক্রবর্তী কৃষক সভার পরিচিত নেতা। হাসনাবাদ থেকে রাজনৈতিক জীবন শুরু। পরে রাজ্য কমিটির সদস্য, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নির্বাচিত হন। তিন বছর আগে জেলা সম্পাদকের দায়িত্ব পান গৌতম দেব। কিন্তু অশক্ত শরীর জবাব দিয়ে দিয়েছে। আর নয়। তাই দায়িত্ব থেকে অব্যাহতি।
[জেলের এসি ঘরে নমাজ পড়েই দিন কাটছে খালেদা জিয়ার]
তবে রবিবার সুষ্ঠুভাবেই পরবর্তী জেলা সম্পাদকের নাম ঘোষণা হয়েছে। কলকাতা জেলা সম্মেলনের মতো গন্ডগোল বাধেনি। কলকাতা জেলার সম্পাদক নির্বাচনে ব্যাপক গন্ডগোলের জেরে দলের মুখ পোড়ে। কলকাতা জেলার সম্পাদক নির্বাচনে ভোটাভুটি হয় জোটপন্থী ও বিরোধীদরে মধ্যে। কল্লোল মজুমদার জেলা সম্পাদক নির্বাচিত হওয়ার রাতভর হট্টগোল হয় আলিমুদ্দিনে। সিপিএম নেতা মানব মুখোপাধ্যায় পরে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দেন। এই ঘটনার আগে ও পরে মোট ২০টি জেলায় সম্মেলন হয়েছে। সাতটি জেলায় সম্পাদক বদল হয়েছে। কিন্তু কলকাতার ঘটনা বেনজির। তাই বাধ্য হয়ে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দলের নেতাদের অনুরোধ করেন, দয়া করে সম্পাদক নির্বাচনে ভোটাভুটির সিদ্ধান্তে গিয়ে আর দলকে কালিমালিপ্ত করতে না। কলকাতা-সহ জেলায় জেলায় ভোটব্যাংকে ধসে এমনিতেই কপালে লম্বা ভাঁজ নেতৃত্বের। তার উপর দলীয় কোন্দল লজ্জার সীমা রাখছে না।
[পর্ন প্রচার করছেন, অভিযোগে সানির বিরুদ্ধে মামলা দায়ের]
The post অসুস্থতার কারণে অব্যাহতি গৌতমের, নয়া জেলা সম্পাদক হলেন মৃণাল চক্রবর্তী appeared first on Sangbad Pratidin.
