shono
Advertisement
Vaibhav Sooryavanshi

সঞ্জুকে বাদ দিয়ে দলে বৈভব, নয়া সিরিজে টিম ইন্ডিয়ায় ডাক আরও ৩ তরুণ তুর্কিকে

২৩ জুলাই থেকে হারারেতে তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।
Published By: Arpan DasPosted: 07:51 PM Jul 06, 2026Updated: 09:29 PM Jul 06, 2026

ইংল্যান্ড সিরিজ শেষ হলেই জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ। ২৩ জুলাই থেকে হারারেতে তিন ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তার দল ঘোষণা করে দিল বিসিসিআই। সেখানে জায়গা পেয়েছে বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন দলে রাখা হয়নি সঞ্জু স্যামসনকে। ইংল্যান্ড সিরিজে যে স্কোয়াড খেলছে, তার থেকে জিম্বাবোয়ে সফরের দলে অনেক বদল করা হয়েছে।

Advertisement

দলে একাধিক নতুন মুখ রাখা হয়েছে। যশ ঠাকুর, অশোক শর্মা ও প্রভসিমরন সিংকে প্রথমবার জাতীয় দলে দেখা যাবে। তিনজনই আইপিএলে ভালো খেলেছেন। অন্যদিকে প্রায় ২ বছর পর ফের ডাক পেলেন ময়ঙ্ক যাদব। আইপিএলে গতির ঝড় তুললেও চোট সমস্যায় ভুগেছেন। এবার তাঁর কাছে টিম ইন্ডিয়ার জার্সিতে নিজেকে প্রমাণের সুযোগ। চোট সারিয়ে দলে ফিরেছেন বরুণ চক্রবর্তী। কামব্যাক করলেন রিঙ্কু সিংও। এছাড়া হর্ষ দুবে ও প্রিন্স যাদব কিছুদিন আগেই জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছেন।

ইংল্যান্ড সিরিজে টি-টোয়েন্টি স্কোয়াডের সঞ্জু স্যামসন, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, অর্শদীপ সিং, অক্ষর প্যাটেলদের জিম্বাবোয়ে সফরের দলে রাখা হয়নি। সিরাজকে অবশ্য 'ওয়ার্কলোড ম্যানেজমেন্ট'-এর জন্য পরে বিশ্রাম দেওয়া হয়। তবে বাকিদের জিম্বাবোয়ে সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে কি না বিসিসিআইয়ের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। যেহেতু জিম্বাবোয়ে তুলনামূলক দুর্বল দল, তাই নতুন প্রজন্মকে দেখে নেওয়ার সুযোগ থাকছে বিসিসিআইয়ে কাছে। এছাড়া ইংল্যান্ডের ওয়ানডে সিরিজের দলেও একটি বদল আনা হয়েছে। চোট পাওয়া নীতীশ কুমার রেড্ডির জায়গায় দলে নেওয়া হয়েছে শিবম দুবেকে।

যদিও সব নজর থাকবে বৈভবের দিকেই। আয়ারল্যান্ড সিরিজে ১৫ বছরের বিস্ময় প্রতিভার অভিষেক হয়নি। অবশেষে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাকে 'মেন ইন ব্লু'র জার্সিতে দেখা যায়। সেই ম্যাচে ১০ বলে ১৪ রান করে সে। ইংল্যান্ডে মোট ৫টি টি-টোয়েন্টি খেলবে ভারত। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচগুলি ২৩ জুলাই, ২৫ জুলাই ও ২৬ জুলাই হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement