shono
Advertisement
Human trafficking

কাজের নামে শ্রমিকদের মধ্যপ্রাচ্যে পাচার! দুর্গাপুরে এনআইএ-র হাতে ধৃত গোলামের কীর্তি ফাঁস

সোমবার সকাল থেকেই দুর্গাপুরে গোলামের বাড়িতে তল্লাশি চালায় এনআইএ টিম।
Published By: Sucheta SenguptaPosted: 11:09 AM Jul 27, 2026Updated: 11:34 AM Jul 27, 2026

কখনও টায়ারের দোকানে কাজ, কখনও ট্রাভেল এজেন্সিতে চাকরি। তার আড়ালে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ঠিকা শ্রমিক সরবরাহ। শুধু তাই নয়, কাজের নামে ঠিকা শ্রমিকদের সেসব দেশে নিয়ে যাওয়ার জন্য ভুয়ো পাসপোর্ট তৈরিও করতেন। আসলে গোটা চক্রটাই ছিল মানবপাচারের। সোমবার দুর্গাপুরের নিউ স্টিল পার্ক এলাকায় তল্লাশি চালিয়ে এনআইএ-র হাতে গ্রেপ্তার হওয়ার পর গোলাম জামা নামে ওই ব্যক্তির কুকীর্তি ফাঁস হয়ে গেল! এদিন সকাল থেকে গোলামের বাড়িতে আচমকাই হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঘ্ণ্টা তিনেকের মধ্যেই গ্রেপ্তার হয় গোলাম। মূল অভিযোগ, তিনি মানবপাচারের সঙ্গে যুক্ত।

Advertisement

দুর্গাপুরের নিউ স্টিল পার্কের বাসিন্দা গোলাম আসলে ছত্তিশগড়ের। সেখানে একটি টায়ারের দোকানে তিনি কাজ করতেন। সেভাবে কাজ হচ্ছিল না বলে পরে একটি পর্যটন সংস্থায় কাজ করতে ঢোকেন। সেখান থেকেই সম্ভবত বিদেশে ঠিকা শ্রমিক সরবরাহের নামে মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত হন। বছর চারেক আগে ছত্তিশগড় থেকে গোলাম চলে আসেন দুর্গাপুরে। এখানে বিয়ে করে নিউ স্টিল পার্কে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। তাঁর দুই ছেলেও রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে সেভাবে মিশতেন না গোলাম। মাঝেমধ্যেই যে তিনি বিদেশ যান, বিশেষত মালয়েশিয়া-সৌদি আরবে, তা গোলামের স্ত্রীই প্রতিবেশীদের জানিয়েছিলেন।

দুর্গাপুরের নিউ স্টিল পার্কের বাসিন্দা গোলাম আসলে ছত্তিশগড়ের। সেখানে একটি টায়ারের দোকানে তিনি কাজ করতেন। সেভাবে কাজ হচ্ছিল না বলে পরে একটি পর্যটন সংস্থায় কাজ করতে ঢোকেন। সেখান থেকেই সম্ভবত বিদেশে ঠিকা শ্রমিক সরবরাহের নামে মানবপাচার চক্রের সঙ্গে যুক্ত হন। বছর চারেক আগে ছত্তিশগড় থেকে গোলাম চলে আসেন দুর্গাপুরে। এখানে বিয়ে করে নিউ স্টিল পার্কে বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। তাঁর দুই ছেলেও রয়েছে। প্রতিবেশীদের সঙ্গে সেভাবে মিশতেন না গোলাম। মাঝেমধ্যেই যে তিনি বিদেশ যান, বিশেষত মালয়েশিয়া-সৌদি আরবে, তা গোলামের স্ত্রীই প্রতিবেশীদের জানিয়েছিলেন। কিন্তু ঠিক কী কারণে বিদেশে যাতায়াত, তা বুঝতে পারেননি কেউই।

সোমবার সাতসকালে গোলাম জামার খোঁজে যখন এনআইএ-র টিম দুর্গাপুরে আসে, তখনও সকলে কার্যত অন্ধকারে। কী কারণে এত তল্লাশি, তা বুঝেই উঠতে পারেননি প্রতিবেশীরা। পরে যখন মুখ ঢাকা অবস্থায় গোলামকে বাড়ি থেকে বের করে নিজেদের গাড়িতে তোলেন তদন্তকারীরা, তখন সবটা স্পষ্ট হয়। জানা যায়, শুধু ঠিকা শ্রমিক সরবরাহই নয়, তাঁদের বিদেশযাত্রা মসৃণ করতে গোলাম ওই ভুয়ো পাসপোর্টও বানিয়ে দিতেন তাঁদের। এদিন এনআইএ আধিকারিকরা গোলামের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করেন। স্বামী গ্রেপ্তার হওয়ার পর অবশ্য তিনি মুখে কুলুপ এঁটেছেন। এমনকী সাংবাদিকদের প্রশ্নের জবাবেও মুখের উপর জানলা, দরজা বন্ধ করে ঘরে ঢুকে পড়েন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement