shono
Advertisement
Dipak Barman's whatsapp hacked

শিক্ষামন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাক! টাকা চেয়ে মেসেজ, সমাজমাধ্যমে 'সাবধান' বার্তা দীপক বর্মনের

অসুস্থতার কারণ জানিয়ে টাকা প্রয়োজন বলে দাবি করা হয় সেই মেসেজে।
Published By: Arpita MondalPosted: 06:25 PM Jul 04, 2026Updated: 07:24 PM Jul 04, 2026

সাইবার প্রতারকদের বাড়বাড়ন্ত! এবার খোদ শিক্ষামন্ত্রীর হোয়াটসঅ্যাপ হ্যাকের অভিযোগ। সমাজ মাধ্যমে সে কথা জানিয়ে পোস্ট করলেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। অভিযোগ, মন্ত্রীর হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিভিন্ন লোকের কাছে মেসেজ যাচ্ছে। অসুস্থতার কারণ জানিয়ে টাকা প্রয়োজন বলে দাবি করা হয় সেই মেসেজে। খবর পেতেই মন্ত্রী নিজেই সাবধান করলেন।

Advertisement

দীপক বর্মনের দাবি, মেসেজে জরুরি ভিত্তিতে টাকা লাগবে বলে দাবি করা হয়েছে। ইউপিআই কাজ করছে না বলেও মেসেজে লেখা হয়েছে বলে অভিযোগ। 

অভিযোগ, মন্ত্রীর নম্বর থেকে হিন্দিভাষায় ইংরেজিতে লেখা মেসেজ গিয়েছে। দীপক বর্মনের দাবি, মেসেজে জরুরি ভিত্তিতে টাকা লাগবে বলে দাবি করা হয়েছে। ইউপিআই কাজ করছে না বলেও মেসেজে লেখা হয়েছে বলে অভিযোগ। খবর কানে আসতেই সমাজ মাধ্যমে শিক্ষামন্ত্রী দীপক বর্মন লেখেন, 'আমার হোয়াটসঅ্যাৈপ মেসেজ হ্যাক হয়েছে। টাকা পয়সা চেয়ে কোনও মসেজ গেলে, দেবেন না। বিভ্রান্ত হবেন না।' পাশাপাশি হ্যাক হওয়ার বিষয়টি নিয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগও দায়ের করেন মন্ত্রী।

সোশাল মিডিয়ায় সাবধান-বার্তা শিক্ষামন্ত্রীর।

বৃহস্পতিবারই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, 'রাজ্যজুড়ে মহামারির আকার নিয়েছে সাইবার প্রতারণা।' প্রতারকদের ডালপালা যেভাবে বিস্তৃত হয়েছে, সেই ফাঁদ থেকে ছাড় পাচ্ছেন না নবীন-প্রবীণ নাগরিক থেকে প্রান্তিক মানুষরাও। এবার প্রতারণার শিকার খোদ মন্ত্রী! 

বৃহস্পতিবারই সাইবার প্রতারকদের ডানা ছাঁটতে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। খোদ মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনেও নেমেছে পুলিশ। প্রতিটা থানায় সাইবার হেল্প ডেস্ক থেকে প্রতারিতদের দ্রুত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন। রাজ্যের শিক্ষামন্ত্রীর নম্বর হ্যাকের অভিযোগের ভিত্তিতেও শুরু হয়েছে তদন্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement