shono
Advertisement
Malda

কাপড় মেলা নিয়ে দুই জায়ের ঝগড়া! বউদের বিবাদে জড়িয়ে ভাইকে 'খুন' দাদার

কাপড় মেলা নিয়ে দুই জা-এর মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। দুই বউয়ের ঝগড়া থামাতে গিয়েছিলেন দুই ভাই। ঝগড়া থামানো দূরের কথা, উপরন্তু দুই ভাইই ঝগড়ায় জড়িয়ে পড়েন! বিবাদের মধ্যেই দাদার হাতে 'খুন' হয়ে গেল ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুরে।
Published By: Suhrid DasPosted: 03:47 PM Feb 25, 2026Updated: 04:06 PM Feb 25, 2026

কাপড় মেলা নিয়ে দুই জা-এর মধ্যে ঝগড়া শুরু হয়েছিল। দুই বউয়ের ঝগড়া থামাতে গিয়েছিলেন দুই ভাই। ঝগড়া থামানো দূরের কথা, উপরন্তু দুই ভাইই ঝগড়ায় জড়িয়ে পড়েন! বিবাদের মধ্যেই দাদার হাতে 'খুন' হয়ে গেল ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদহের (Malda) হরিশ্চন্দ্রপুরে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Advertisement

জানা গিয়েছে, মৃতের নাম নুরুল ইসলাম। দুই ভাইয়ের বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার নানারাহী এলাকায়। বড় ভাই হেফজুর রহমান ও ছোটভাই নুরুল ইসলাম সপরিবারে একই বাড়িতে থাকেন। মাঝেমধ্যেই দুই পরিবারের ছোটখাটো বিষয় নিয়ে বিবাদ চলত বলে অভিযোগ। তবে সেসবকে ছাপিয়ে গেল এবারের ঘটনা। বাড়িতে কাপড় মেলা নিয়ে দুই জায়ের মধ্যে ঝামেলা লাগে। ওই ঝামেলা বন্ধের বদলে আরও বাড়তে থাকে।

ওই বিবাদ মেটাতে হেফজুর রহমান ও নুরুল ইসলাম আসরে নেমেছিলেন। কিন্তু বিবাদ মেটা তো দূরের কথা, নতুন করে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া, অশান্তি শুরু হয়ে যায়। পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে। সেসময় বাঁশ ও লোহার রড দিয়ে ভাইকে আক্রমণ করেন দাদা! মাথায় বাড়ি দিলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে ৩৬ বছর বয়সী ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত হেফজুর রহমান। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা। দুই জা-কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement